সিরিয়ায় ফের স্থল অভিযান চালাবে তুরস্ক?

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২২, ১৯:৪১আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৯:৪২

সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের কারকামিস জেলায় রকেট হামলায় শিশুসহ তিন জন নিহতের ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে এ অঞ্চলের পরিস্থিতি। সোমবারের এই হামলার জন্য উত্তর সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের দায়ী করছে আঙ্কারা। এ ঘটনায় সিরিয়ায় ফের স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

এরদোয়ান বলেছেন, সোমবারের ওই রকেট হামলার পর সিরিয়ায় বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ না থেকে স্থল অভিযান শুরুর কথা ভাবছেন তিনি।

উত্তর সিরিয়া ও ইরাকে কুর্দি মিলিশিয়াদের ঘাঁটিতে বিমান হামলা চালানোর একদিনের মাথায় এমন হুঁশিয়ারি দেন এরদোয়ান।

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কাতার সফরে গিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। সেখান থেকে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য নতুন অভিযান নিয়ে কথা বলেন তিনি।

এরদোয়ান বলেন, এই অপারেশন শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকার কোনও কারণ নেই।

অভিযানে তুরস্কের সেনাবাহিনী কোন মাত্রার শক্তি ব্যবহার করবে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

তুরস্কের ভৌগোলিক সীমারেখা লঙ্ঘনকারীদের মূল্য দিতে হবে বলেও উল্লেখ করেন এরদোয়ান। সূত্র: ফ্রান্স ২৪। 

/এমপি/
সম্পর্কিত
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি