সুবিধাজনক সময়ে সিরিয়ায় স্থল অভিযান চালাবে তুরস্ক : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২২, ২২:০৭আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ২২:০৭

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি ওয়াইপিজির বিরুদ্ধে বিমান হামলা সূচনামাত্র এবং সুবিধাজনক সময়ে পদাতিক অভিযান শুরু করবে তুর্কি বাহিনী। বুধবার তিনি এই মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এরদোয়ান বলেছেন, সিরিয়া ও ইরাকের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে একটি নিরাপত্তা করিডোর গড়ে তুলতে আগের যেকোন সময়ের তুলনায় দৃঢ় প্রতিজ্ঞ।

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি সশস্ত্র বাহিনী ওয়াইপিজির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে তুরস্ক। আঙ্কারা ওয়াইপিজি বা পিপল’স প্রটেকশন ইউনিটকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর শাখা বলে মনে করে।

পার্লামেন্টে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির রাজনীতিকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে এরদোয়ান বলেন, আমরা বিমান হামলা চালিয়ে যাচ্ছি এবং আমাদের জন্য সুবিধাজনক সময়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করব।

এরদোয়ান আরও বলেন, আমরা ইতোমধ্যে করিডোরের একাংশ গড়ে তুলেছি এবং তাল রিফাত, মানবিজ ও আইন আল-আরব অঞ্চলে করিডোর গড়ে তোলা শুরু করব। এসব অঞ্চলেই সমস্যা বেশি।

এর আগে মঙ্গলবার এরদোয়ান বলেছিলেন, সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান বিমান হামলায় সীমিত থাকবে না।  

এর আগে কুর্দি মিলিশিয়া ওয়াইপিজিদের বিরুদ্ধে উত্তর সিরিয়ায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক। দেশটিতে পিকেকে নিষিদ্ধ হলেও ইসলামিক স্টেট-এর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ওয়াইপিজির নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-তে সমর্থন করছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক