ইরানের সাবেক প্রেসিডেন্টের মেয়ের ৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৩, ১৭:৫৫ আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২২:২৬

ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির অ্যাক্টিভিস্ট মেয়ে ফায়েজেহ হাশেমিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মঙ্গলবার হাশেমির আইনজীবী এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হাশেমির বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানাননি তার আইনজীবী। কিন্তু তেহরানের সরকারি কৌঁসুলি ইঙ্গিত দিয়েছেন, ইসলামি সরকার ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

সেপ্টেম্বরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল তেহরানে সহিংসতায় হাশেমির বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়েছে। নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি নারীর মৃত্যুতে চলমান বিক্ষোভে তার বিরুদ্ধে এই উসকানির অভিযোগ আনা হয়।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা যেসব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে চলমান বিক্ষোভকে সেটির একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

হাশেমির আইনজীবী নেদা শামস টুইটারে লিখেছেন, ফায়েজেহ হাশেমিকে গ্রেফতারের পর তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই চূড়ান্ত নয়।

২০১২ সালে হাশেমিকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে ২০০৯ সালে বিতর্কিত নির্বাচন ঘিরে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে তাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

২০১৭ সালে তার বাবা ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানির মৃত্যু হয়।

/এএ/
সম্পর্কিত
সিইসির পদত্যাগ নিয়ে আবারও উত্তপ্ত ভারত, যন্তর মন্তরে আটক ৭০০
অভিশপ্ত নাকি নিছক কাকতাল? কোহিনূরের চেয়েও ভয়ঙ্কর হীরার ইতিহাস জানলে চমকে যাবেন
গাজায় ঘুমন্ত বাসিন্দাদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৫
সর্বশেষ খবর
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
এলপিজি পাওয়া যাচ্ছে না দোকানে, বেশি দামে মিলছে ডিলারের কাছে
এলপিজি পাওয়া যাচ্ছে না দোকানে, বেশি দামে মিলছে ডিলারের কাছে
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
খালি পড়ে আছে ৯ কোটি টাকায় তৈরি ভবন, চলে সিনেমার শুটিং
খালি পড়ে আছে ৯ কোটি টাকায় তৈরি ভবন, চলে সিনেমার শুটিং
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার