সিরিয়ায় আবাসিক ভবন ধসে নিহত ১৩, চলছে উদ্ধারকাজ

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৩, ২০:২৩আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২০:২৬

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় একটি আবাসিক ভবন ধসে নিহত হয়েছেন অন্তত ১৩ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকা আছে বলে ধারণা করছে উদ্ধারকারী দল। রবিবার (২২ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে।

সরকারি কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানা গেছে, শেখ মাকসুদ জেলার পাঁচতলা ভবনটি দুর্বল ভিত্তির কারণে ধসে পড়েছে।

গত কয়েক বছরে আলেপ্পোর বেশ কয়েকটি ভবনধসে পড়েছে। কারণ হিসেবে জানা গেছে, সিরিয়ায় মার্কিন ও রুশ বাহিনীর বিমান হামলায় বেশিরভাগ আবাসিক ভবন দুর্বল হয়ে পড়েছে। এসব ভবনে থাকা বেশ ঝুঁকি হয়ে পড়েছে।

দেশটিতে জনগণের ভোগান্তি এবং পুনর্গঠনের কাজ ধীরগতির কারণ হিসেবে যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার।

সিরিয়া দীর্ঘ দিনের গৃহযুদ্ধের ফলে ধ্বংস্তূপে বেশিরভাগ শহর। সিরিয়াকে পুনর্গঠনে দরকার বিপুল অর্থ। যা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পক্ষে দ্রুত মেরামত করা অসম্ভব। সূত্র: রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের