গাজায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৩, ১০:১৭আপডেট : ১১ মে ২০২৩, ১০:২৬

গাজা উপত্যকায় একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) শীর্ষস্থানীয় কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন। উপত্যকার দক্ষিণে খান ইউনিসের কাছে হামাদ আবাসিক শহরের ভবনটির পঞ্চম তলায় যুদ্ধবিমান দিয়ে সকালে এ হামলা চালানো হয়।

পিআইজে-এর সশস্ত্র শাখা নিশ্চিত করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান আলি হাসান গালি বৃহস্পতিবার সকালের হামলায় মারা গেছেন। তিনি আবু মুহাম্মদ নামেও পরিচিত ছিলেন।

বুধবার গাজা থেকে থেকে ৪৬০টিরও বেশি রকেট ছুড়ে ‘জঙ্গিরা’। জবাবে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ১৩০টিরও বেশি ‘জঙ্গি’ লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

ফিলিস্তিনি মেডিক্যাল সূত্র বলছে, চলতি সপ্তাহে যুদ্ধে নিহতের সংখ্যা কমপক্ষে ২৪, যাদের মধ্যে তিনজন পিআইজে কমান্ডার।

অন্যদিকে গাজা থেকে ছোড়া রকেটে ইসরায়েলে আশ্রয়কেন্দ্রে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন।

হামাসের পর পিআইজে গাজার দ্বিতীয় বৃহত্তম ‘জঙ্গি’ গোষ্ঠী। তারা ফিলিস্তিনিদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে, তারা গালিকে লক্ষ্যবস্তু করেছিল। তারা কমান্ডারকে পিআইজে-এর কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করে তারা বলেছে, গালি ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক রকেট হামলার জন্য দায়ী ছিলেন।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের