ইরানে পুলিশ স্টেশনে হামলা, ২ পুলিশসহ ৪ অস্ত্রধারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৩, ১৯:৫৬আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৯:৫৬

ইরান-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে হামলায় দুই ইরানি পুলিশ ও চার অস্ত্রধারী নিহত হয়েছেন। পাকিস্তানের কাছে ইরানের দক্ষিণ-পূর্বে গ্রেনেড হামলা ও বন্দুক যুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে। শনিবার (৮ জুলাই) কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিস্তান-বেলুচিস্তানের রাজধানী জাহেদানের ১৬ নম্বর পুলিশ স্টেশনে চার অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। দুই পক্ষের গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রাদেশিক নিরাপত্তা উপ-প্রধান আলিরেজা মারহামতি।

তিনি আরও বলেন, হামলাকারীরা পুলিশ স্টেশনের প্রবেশদ্বারে শক্তিশালী গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এ সময় গুলিবিনিময় হয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে। লড়াইয়ে দুই পুলিশ প্রাণ হারিয়েছেন। 

সিস্তান-বেলুচিস্তান ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ। এটি বেলুচি সংখ্যালঘুদের আবাসস্থল। যারা সুন্নি ইসলাম মেনে চলে।

গত মে মাসে সারাবানে সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে ইরানের পাঁচ সীমান্তরক্ষী নিহত হন। ইরানের সীমান্ত এলাকা প্রায়শই হামলার ঘটনা ঘটেছ। সম্প্রতি নিরাপত্তা চৌকিতে এ ধরনের ঘটনা বেড়েছে।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম