ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতায় আজকে এই পরিস্থিতি: মোসাদের সাবেক প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৩, ১৫:৪৩আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৭:২৩

অবরুদ্ধ গাজা থেকে হামাসের সশস্ত্র যোদ্ধারা কীভাবে নিরাপত্তা চোখ ফাঁকি দিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে– এ নিয়ে অনেক প্রশ্ন বিভিন্ন মহলে। শনিবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অভ্যন্তরে দেশটির চৌকস বাহিনীর সঙ্গে লড়ে যাচ্ছে হামাসের যোদ্ধারা। এমন ব্যর্থতায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার (মোসাদ) সাবেক প্রধান মনে করেন, ‘ইসরায়েলের কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।’

মোসাদের সাবেক প্রধান এই ড্যানি ইয়োতোম বলেছেন, ‘সব কিছুতেই ভুল। শনিবার যখন গাজা থেকে হামাসের সদস্যরা হামলা চালাতে আসে, এ বিষয়ে কারও বিন্দুমাত্র ধারণা ছিল না।’

টুডে প্রোগ্রামে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামলাগুলো ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ।

গোয়েন্দা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করে ইসরায়েলের এই রাজনীতিক বলেন, ঘটনার দিন ইসরায়েলের বাহিনীর সদস্যদের উপস্থিতি খুবই কম ছিল। যা মূলত গোয়েন্দা তথ্যের ব্যর্থতার ফসল। আমরা হামাসের অনেক মহড়া প্রত্যক্ষ করেছি। যারা বলেছিলেন ইসরায়েলে আক্রমণ করার কোনও উদ্দেশ্য নেই হামাসের।’

শনিবার সকালে কয়েকশ’ ফিলিস্তিনি যোদ্ধা গাজা উপত্যকার সীমানা অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে। তারা স্থল, সাগর ও আকাশ পথে প্রবেশ করে ইসরায়েলি শহর, থানা দখল করে বিস্ময় ছড়ায়। একই সঙ্গে তারা কয়েক হাজার রকেট ছোড়ে ইসরায়েলি ভূখণ্ডে। হামাসের পক্ষ থেকে সব ফিলিস্তিনি সংগঠন ও তাদের মিত্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। হামাস ও ইসরায়েলি বাহিনীর সংঘাতে নিহতের সংখ্যা ১২শ’ ছাড়িয়েছে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম