জাতিসংঘের সতর্কবার্তা

গাজায় ফুরিয়ে আসছে খাবার পানি, ঝুঁকিতে ২০ লাখ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩, ২০:৩৩আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ২১:০২

অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, সুপেয় পানির উৎপাদন ও সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উপত্যাকার ২০ লাখের বেশি ফিলিস্তিনির জীবন ঝুঁকির মুখে।

ইসরায়েলি বিমান হামলায় ভয়াবহ পরিস্থিতি গাজায়। ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপের কারণে খাদ্য, জরুরি ওষুধ ও পানি সরবাহ বন্ধ। জাতিসংঘের ত্রাণও ঢুকতে পারছে না গাজায়।

এ বিষয়ে ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার কমিশনার ফিলিপ লাজারিনি শনিবার বিবৃতিতে বলেছেন, বিষয়টি জীবন ও মৃত্যুর পর্যায়ে দাঁড়িয়েছে। ২০ লাখ ফিলিস্তিনির জন্য সুপেয় পানি ও জ্বালানি ব্যবস্থা করা এখনই প্রয়োজন।

জীবন রক্ষাকারী প্রয়োজনীয় জিনিস ফুরিয়ে আসায় রোগ-বালাই ছড়িয়ে পড়ে বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে শঙ্কা জানান জাতিসংঘের এই কর্মকর্তা।

আন্তর্জাতিক সহায়তার ওপর অনেকটা নির্ভরশীল গাজার ফিলিস্তিনিরা। কিন্তু গত শনিবার থেকে এখানে কোনও ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল।

এ প্রসঙ্গে ফিলিজ লাজারিনি বলেছেন, গাজার সুপেয় পানির প্ল্যান্ট ও সরবরাহের লাইনগুলো বন্ধ করে দেওয়ায় দ্রুত ফুরিয়ে আসছে। সেই সঙ্গে গত ১১ অক্টোবর থেকে বিদ্যুৎহীন গাজার বাসিন্দারা।

এসব জরুরি প্রয়োজনীয় বিষয়ের ওপর অবরোধ তুলে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন লাজারিনি। সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে