আরও ১০-১৫ জিম্মির মুক্তি নিয়ে হামাসের সঙ্গে আলোচনায় কাতার-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৩, ০৯:৩০আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৩

সশস্ত্র গোষ্ঠী হামাসের আটক করা ইসরায়েলি বন্দিদের মধ্য থেকে ১০ থেকে ১৫ জন বন্দির মুক্তির বিনিময়ে গাজায় তিনদিনের যুদ্ধবিরতি হতে পারে। এ বিষয়ে কাতারের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার কাতারিভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

ঠিক কতজন বন্দির মুক্তির বিনিময়ে তিনদিনে যুদ্ধবিরতি হতে পারে তা এখনও সঠিক বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে বলা হচ্ছে, ১০ থেকে ১৫ জনের মুক্তির বিনিময়ে গাজায় স্বল্প মেয়াদে এ যুদ্ধবিরতি হতে পারে।

আল-জাজিরা বলছে, নাম গোপন রাখার শর্তে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, আলোচনার ‘এই পর্যায়ে বন্দিদের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়।’ তবে বন্দিদের মধ্যে আপাতত ১০ থেকে ১৫ জন মুক্তি পেতে পারে।

সূত্রটি আরও জানিয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভবত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক বিল বার্নস অংশ নিয়েছেন। মুক্তির শর্ত পূরণ করলেই গাজায় সাময়িক যুদ্ধ বিরতিতে রাজি হতে পারে ইসরায়েল।

হামাসের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এএফপি বলছে, ‘এই আলোচনা মূলত ‘তিন দিনের মানবিক বিরতির বিনিময়ে ১২ বন্দির মুক্তিকে কেন্দ্র করে চলছে। যাদের মধ্যে অর্ধেক বন্দিই আমেরিকান।’

আল-জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার জানিয়েছেন, ‘বৈঠকে অনেক আলাপ-আলোচনা হচ্ছে। তবে আপনাকে এটি মনে রাখতে হবে যে বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলেছেন, সমস্ত বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোন যুদ্ধবিরতি হবে না।’

হামাসের হাতে আনুমানিক ২৪০ বন্দি রয়েছে। তাদের মুক্তি বিষয়ক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাতার। সম্প্রতি চার বন্দিকে হস্তান্তরের বিষয়েও তাদের ভূমিকা রয়েছে।

গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এক হাজার ৪০০ জনকে হত্যা করে সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়াও প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে যায় তারা। এরমধ্যে এখন পর্যন্ত মাত্র ৪ জনকে মুক্তি দিয়েছে হামাস যোদ্ধারা।

/এএএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের