দূতাবাসে হামলার ঘটনায় আবারও ইসরায়েলকে হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৫৪আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ২০:০৯

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আবারও পুনর্ব্যক্ত করেছে ইরান। শুক্রবার (৫ এপ্রিল) সিরিয়ায় ইরানি দূতাবাস প্রাঙ্গণে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় সাত সেনা কর্মকর্তার দাফনে এই অঙ্গীকার করেছেন ইরানি সামরিক কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে, নিহতদের ছবি ও ব্যানার হাতে দাফন অনুষ্ঠানে হাজির হয়েছেন অনেকে। তারা ‘ইসরায়েল নিপাত যাক’, ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দেন।

নিহতদের মধ্যে ইরানের কয়েকজন সিনিয়র সেনা কর্মকর্তা রয়েছেন। তাদের একজন হলেন বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি। সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি দূতাবাস সফরে ছিলেন তিনি।

দাফন অনুষ্ঠানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমাদের সাহসী মানুষেরা জায়নবাদী শাসকদের শাস্তি দেবে।

ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার বিষয়ে বলেছেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্যই তা বাস্তবায়ন করা হবে।

তবে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এই দাফন অনুষ্ঠান বার্ষিক কুদস (জেরুজালেম) দিবসে আয়োজন করা হয়েছে। সাধারণত দিনটিতে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলবিরোধী বিক্ষোভ ও মিছিল আয়োজন করা হয়।

ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের নেতা জিয়াদ আল-নাখালা তেহরানে আয়োজিত একটি মিছিলে অংশ নিয়েছেন।

গত বছর ডিসেম্বরের পর থেকে সিরিয়ায় ধারাবাহিক ইসরায়েলি হামলার মধ্যে সোমবারের হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী ও ভয়াবহ।

হামলার পরপর কঠোর পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। এতে গাজায় চলমান যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়। ইসরায়েল নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। সেনাবাহিনীর লড়াইয়ের ইউনিটগুলোর ছুটি বাতিল করা হয়েছে। এর একদিন আগে আকাশ প্রতিরক্ষা ইউনিটে সেনা সংখ্যা বাড়ানো হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন, যারাই আমাদের ক্ষতি করবে বা পরিকল্পনা করবে, আমরা তাদের ক্ষতি করবো।

প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার ইরানে জেরুজালেম দিবস পালিত হয়। ফিলিস্তিনিদের সমর্থনে দিবসটি পালন করে ইরান।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক