পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪, ১৮:১৮আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৮:১৮

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলাররা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। সোমবার (১৫ এপ্রিল) এই হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুসের কাছে হামলায় নিহতরা হলেন- আব্দুলরহমান মাহের বানি ফাদেল (৩০) ও মোহাম্মদ আশরাফ বানি জেমি (২১)।

আকরাবার মেয়র সালাহ বানি জাবের এএফপিকে বলেছেন, সোমবার শেষ রাতের কয়েক ডজন সেটেলার খিরবেট আল-তাউয়িলে হামলা চালায়।

তিনি আরও বলেছেন, তারা বাসিন্দাদের ওপর হামলা চালায় এবং শহরের মানুষদের লক্ষ্য গুলি ছোড়ে। এতে দুই নাগরিক নিহত হয়েছেন। দখলদার ইসরায়েলি সেনারা মরদেহ আটকে রেখেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে প্রাণঘাতী গুলি সেনা সদস্যরা করেনি। গিটিত এলাকায় এক ফিলিস্তিনি হামলা করেছে বলে খবর পাওয়া যায়। পরে সেখানে ইসরায়েলি বেসামরিক ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংস সংঘর্ষ হয়। সহিংসতা দমনে সেখানে সেনাদের পাঠানো হয়েছিল। সহিংসতার সময় দুই ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

এর আগে শুক্রবার ১৪ বছর বয়সী কিশোর রামাল্লার কাছে নিখোঁজ হয়। পরে পাশের গ্রামে কয়েক শ’ সেটেলার হামলা চালিয়েছিল। এতে দুই ফিলিস্তিনি নিহত ও কয়েক ডজন আহত হয়েছিলেন।

শনিবার ওই কিশোরের মরদেহ পাওয়া গেলে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেটেলারদের সহিংসতা আরও বেড়েছে।

১৯৬৭ সালে ইসরায়েলের দখল করা পশ্চিম তীরে গত বছরের শুরু থেকে সহিংসতা বেড়েছে। বিশেষ করে ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সেনা ও সেটেলারদের হামলায় পশ্চিম তীরে অন্তত ৪৬৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা।

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের