‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’

আন্তর্জাতিক ডেস্ক
০১ মে ২০২৪, ১৮:৩৪আপডেট : ০১ মে ২০২৪, ১৮:৩৪

অবরুদ্ধ গাজা উপত্যকার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে বসবাস করছেন। বুধবার (১ মে) তাদের এই অবস্থার কথা জানিয়েছে গাজা সরকারের মিডিয়া অফিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজা সরকারের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে বসবাস করছেন। ধারণা করা হচ্ছে, গাজায় প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

মিডিয়া অফিস আরও জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে ৯৫ শতাংশের বেশি ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মানুষ তাদের চাকরি হারিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি শ্রমিকদের নিষ্ঠুর ও অমানবিক পরিস্থিতির জন্য ইসরায়েল ও মার্কিন কর্তৃপক্ষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করেছে গাজার সরকার।

/এসএইচএম/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের