ট্রাম্পের অধীনে শুল্ক কমানোর আশা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৪, ১৬:১৯আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৬:১৯

ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে ফেরার সম্ভাবনায় যুক্তরাষ্ট্রের স্টিল ও টেক্সটাইল রপ্তানিতে শুল্ক কমানোর আশা করছে তুরস্ক,  জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত। বৃহস্পতিবার (৭ নভেম্বর)ব্রডকাস্টার এহাবারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা আশা করি যে..আমাদের বৈদেশিক বাণিজ্যে,বিশেষ করে স্টিল ও টেক্সটাইল পণ্যে শুল্ক কমানো হবে।’

বুধবার যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জয়ে তুরস্কে লিরার দাম ০.৪ শতাংশ বাড়ে। ১ ডলারে ৩৪.২ লিরা পাওয়া যায় যা এখন সবচেয়ে শক্তিশালী।

এছাড়া ইস্তাম্বুলের প্রধান স্টক সূচক প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বুধবার মে মাসের পর থেকে সর্বোচ্চ একদিনের উত্থান এটি।

বিনিয়োগকারী এবং ব্যাংকারদের মতে, গাজা এবং ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের ঘোষিত নীতি আঙ্কারার অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচিকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে। এর ফলে বছরের পর বছর ধরে চলতে থাকা উচ্চ মূল্যস্ফীতি রোধ করা যেতে পারে।

তারা আরও বলেছে, ট্রাম্পের প্রতিশ্রুত বাণিজ্য ও অভিবাসন নীতি ব্রাজিল,মেক্সিকো এবং চীনের মতো বৃহৎ উদীয়মান বাজার অর্থনীতির তুলনায় তুরস্কের ওপর তুলনামূলকভাবে কম প্রভাব ফেলতে পারে।

বোলাত আরও জানান, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের চাহিদা পূরণে সুবিধা হবে বলে তিনি আশা করছেন। যদিও ট্রাম্পের প্রথম মেয়াদে তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

তিনি আরও বলেন, রাশিয়া-সংক্রান্ত বর্তমান নিষেধাজ্ঞার কারণে ব্যাংকগুলোর ওপর চাপও কমবে বলে তার আশা।

/এস/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের