ইরানের সঙ্গে সমন্বয়ে ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫, ১৮:৩২আপডেট : ১৫ জুন ২০২৫, ১৮:৩২

ইসরায়েলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রবিবার টেলিভিশনে এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এই হামলা ইরানের সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে। এই প্রথম কোনও ইরানঘনিষ্ঠ গোষ্ঠী প্রকাশ্যে তেহরানের সঙ্গে যৌথ সামরিক অভিযানের ঘোষণা দিলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হুথি মুখপাত্র সারি বলেন, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলের মধ্যাঞ্চলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

তিনি আরও বলেন, দমন-পীড়নের শিকার ফিলিস্তিনি ও ইরানি জনগণের বিজয়ের জন্য আমরা এই হামলা চালিয়েছি। ইরানি সেনাবাহিনীর অভিযানের সঙ্গে এই হামলার সমন্বয় করা হয়।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান ও ইয়েমেন থেকে একযোগে ছোড়া ক্ষেপণাস্ত্রের জেরে দেশটির বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে।

শুক্রবার ইরানকে লক্ষ্য করে ইসরায়েল তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান চালানোর পর থেকে উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

ইসরায়েল জানিয়েছে, শুক্রবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের হেবরনে এসে পড়ে। যদিও ওই হামলার দায় তখন হুথিরা স্বীকার করেনি।

গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গত বছর ৭ অক্টোবরের পর থেকে হুথিরা নিয়মিত ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এসব হামলার বেশিরভাগই ইসরায়েল প্রতিহত করেছে।

এদিকে হুথিদের হামলার জবাবে একাধিক পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। চলতি বছর হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রও বিমান হামলা শুরু করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরে তা বন্ধ রাখা হয়। হুথিরা যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হামলা না চালানোর অঙ্গীকার করার পরই তা বন্ধ হয়।

/এএ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী