শনিবার তুরস্কে ওআইসি সম্মেলনে যোগ দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৫, ১৬:৪৫আপডেট : ১৯ জুন ২০২৫, ১৮:৩৪

তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসি সম্মেলনে অংশ নিতে যাচ্ছেনইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার (১৯ জুন) তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক সূত্র এ তথ্য জানিয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে শনিবার (২১ জুন) এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সূত্র জানায়, ৫১তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ এই অধিবেশনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার আরাক শহরের খোন্দাব পারমাণবিক স্থাপনায় চালানো হামলা এই বৈঠকের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

তুরস্ক ইসরায়েলের কর্মকাণ্ডকে অবৈধ বলে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছে। বলেছে, ইরান বৈধভাবেই আত্মরক্ষা করছে।

দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী ভাষণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরদান মুসলিম দেশগুলোকে এ অঞ্চলে 'অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ডের' বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন বলে জানা গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানও সম্মেলনে ভাষণ দেবেন।

৫৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত ইসলামি সহযোগিতা সংস্থা দীর্ঘদিন ধরেই মুসলিম দেশগুলোর জন্য একটি রাজনৈতিক ও কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।

/এস/
সম্পর্কিত
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি