দোহায় ইসরায়েলি হামলার নিন্দা জানালো ইরান ও কাতার, যুক্তরাষ্ট্রের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ও কাতার। তেহরান এ ঘটনাকে ‘অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক’ কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, এ হামলা আন্তর্জাতিক আইন ও বিধি-বিধানের প্রকাশ্য লঙ্ঘন। এটি কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার গুরুতর অবমাননা।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বলেছেন, আবাসিক ভবনে এ হামলা চালানো হয়েছে, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা অবস্থান করছিলেন। এটি সব আন্তর্জাতিক আইন ও নীতির প্রকাশ্য লঙ্ঘন এবং কাতারবাসী ও বিদেশি বাসিন্দাদের নিরাপত্তার জন্য বড় হুমকি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর জানিয়েছে, দোহায় এ হামলা সম্পূর্ণ ইসরায়েলের স্বাধীন সামরিক অভিযান ছিল। ইসরায়েল এটি শুরু করেছে, পরিচালনা করেছে এবং এর পূর্ণ দায়ভারও নিচ্ছে। তবে বিবৃতিতে সরাসরি দোহা বা কাতারের নাম উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো এ ঘটনায় মন্তব্য করেছে। দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, তারা মিসাইল হামলার খবর পেয়েছে এবং দূতাবাসে আশ্রয় ব্যবস্থা জারি করেছে। কাতারে থাকা মার্কিন নাগরিকদেরও সতর্ক হয়ে আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হামাসের এক সূত্রের বরাতে আল–জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসা হামাস নেতাদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়।

এ ঘটনায় ইসরায়েলের কট্টর দক্ষিণপন্থী মন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেন, সন্ত্রাসীদের জন্য পৃথিবীর কোথাও কোনও নিরাপদ আশ্রয় থাকবে না।

বিরোধী দলীয় নেতা ইয়ায়ির লাপিদও হামলাকে স্বাগত জানিয়ে ইসরায়েলি সেনা ও নিরাপত্তা সংস্থাগুলোকে অভিনন্দন জানিয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে গাজায় টানা বিমান হামলার পাশাপাশি ইসরায়েল লেবানন, সিরিয়া ও ইয়েমেনেও হামলা চালাচ্ছে। সোমবার টিউনিসিয়ার বন্দরে অবস্থানরত গাজাগামী একটি মানবিক ত্রাণজাহাজেও সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়ছে।

 

/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের