কাতারের মার্কিন ঘাঁটি থেকে কয়েকজন সেনা সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬, ১৯:২৮ আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:৪৯

কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে বুধবার সন্ধ্যার মধ্যে কিছু মার্কিন সামরিক সদস্যকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। কূটনীতিকরা যদিও বলছেন, এটি কোনও আনুষ্ঠানিক সরিয়ে নেওয়ার আদেশ নয়, বরং সামরিক অবস্থানগত পরিবর্তনের অংশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি জানিয়েছে।

এক কূটনীতিক রয়টার্সকে বলেন, “এটি একটি অবস্থানের পরিবর্তন মাত্র, বাধ্যতামূলক সরিয়ে নেওয়া নয়।” তিনি জানান, এই পরিবর্তনের পেছনে নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। এ বিষয়ে দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস কোনও মন্তব্য করেনি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করে। ইরানে চলমান বিক্ষোভ নিয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের সম্ভাবনার সতর্কবার্তার মধ্যেই এমন বার্তা জানা গেলো।

এর আগেও গত বছর ইরানে মার্কিন বিমান হামলার এক সপ্তাহের বেশি আগে মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটি থেকে কিছু সেনা ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছিল। জুনে যুক্তরাষ্ট্রের হামলার পর কাতারের এই ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইতোমধ্যে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার বিষয়ে সতর্ক করা হয়েছিল। দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত প্রায় ২৪ হেক্টর আয়তনের আল উদেইদ ঘাঁটিই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দফতর। মিসর থেকে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করা হয় এই ঘাঁটি থেকে।

/এমবিএম/এএ/এমওএফ/
সম্পর্কিত
৪৩ বছরের ক্যারিয়ারে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপোর
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির