ইরান ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬, ২৩:৩১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ২৩:৩১

ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া। ইরানে চলমান বিক্ষোভ দমন অভিযান এবং সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে পরামর্শ করতেই এই সফর। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এ খবরটি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার মায়ামিতে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বারনিয়ার। উইটকফ বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন।  

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বারনিয়ার বৈঠক হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ট্রাম্পের এই সপ্তাহের শেষে ফ্লোরিডার মার-আ-লাগো গলফ ক্লাবে থাকার কথা রয়েছে।  

এদিকে, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিলম্বিত করার অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে। তেল আবিবের আশঙ্কা, বড় ধরনের মার্কিন হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল সরাসরি হামলার মুখে পড়তে পারে।  

তবে ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, এসব উদ্বেগ সত্ত্বেও যুক্তরাষ্ট্র আগামী কয়েক দিনের মধ্যেই ইরানে হামলা চালাতে পারে।

/এমবিএম/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?