ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬, ১৬:০৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৬:২৬

ইসরা‍য়েলে গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (২৮ জানুয়ারি) ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, হামিদরেজা সাবেত ইসমাইলপুর নামের ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হন এবং পরে সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।

তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, তার অনলাইন কার্যক্রম পর্যালোচনা করার সময় দেখা গেছে যে তিনি সরাসরি ইসরায়েল-সংযুক্ত এক কর্মকর্তার কাছে নথি পাঠিয়েছেন।

ইরানি কর্তৃপক্ষ আরও অভিযোগ করেছে, ইসমাইলপুর ইসরায়েলের জন্য গোয়েন্দা ও অপারেশনাল কার্যক্রমে জড়িত ছিলেন। এর মধ্যে ছিল এক গোয়েন্দা কর্মকর্তার জন্য সরঞ্জাম সংগ্রহ এবং ইসফাহান ও লোরেস্তান প্রদেশে যানবাহন পরিবহন। কর্তৃপক্ষের দাবি, এসব কর্মকাণ্ডের মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলিতে নাশকতা চালানো।

/এসএসএস/
সম্পর্কিত
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?