গাজা গণহত্যার মধ্যেই ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করছে গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৮

গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং গণহত্যার অভিযোগ ঘিরে আন্তর্জাতিক সমালোচনা বাড়লেও গ্রিস ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা আরও গভীর করার পথে এগোচ্ছে। যৌথভাবে অস্ত্র উন্নয়নসহ প্রতিরক্ষা খাতে সম্পর্ক বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবরটি জানিয়েছে।

গ্রিসের সংসদের প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান অ্যাঞ্জেলোস সিরিগোস আল জাজিরাকে বলেন, “আমরা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার বড় গ্রাহক।” তিনি বলেন, যৌথ উৎপাদন ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই প্রকৃত অগ্রগতি সম্ভব। এথেন্স এখন শুধু ক্রেতা নয়, প্রতিরক্ষা প্রযুক্তির সহ-উৎপাদক হিসেবে নিজেদের অবস্থান গড়ে তুলতে চায় বলেও জানান তিনি।

সম্প্রতি গ্রিস সরকার ৭৬ কোটি ডলারে ৩৬টি পিইউএলএস রকেট আর্টিলারি সিস্টেম কেনার অনুমোদন দিয়েছে। এই ব্যবস্থা গ্রিসের ‘শিল্ড অব অ্যাকিলিস’ আকাশ প্রতিরক্ষা কর্মসূচিতে যুক্ত হবে, যা বহু বিলিয়ন ইউরোর একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা পরিকল্পনার অংশ।

প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াসও যৌথ উন্নয়ন পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে অংশীদারত্বে স্বল্প ব্যয় ও দ্বৈত ব্যবহারের উপযোগী প্রতিরক্ষা পণ্য উৎপাদনের লক্ষ্য রয়েছে গ্রিসের। একই সঙ্গে স্পাইডার, বারাক ও ডেভিডস স্লিংসহ অতিরিক্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে দেশটি, যার সম্ভাব্য মূল্য তিন বিলিয়ন ইউরোর বেশি।

তবে সমালোচকদের মতে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় এ ধরনের সহযোগিতা গ্রিসের মানবিক দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করছে। গ্রিক কাউন্সিল ফর রিফিউজিসের প্রধান লেফতেরিস পাপাজিয়ানাকিস বলেন, মানবাধিকার উদ্বেগ উপেক্ষা করে কৌশলগত সম্পর্ককে অগ্রাধিকার দেওয়া ঝুঁকিপূর্ণ। তার ভাষায়, এতে গ্রিস পূর্ব ভূমধ্যসাগরের উপকূলবর্তী রাষ্ট্রগুলোর মাঝে সবচেয়ে বেশি অস্ত্রসজ্জিত রাষ্ট্রগুলোর একটিতে পরিণত হওয়ার পথে এগোচ্ছে।

২০১০ সালের পর থেকে গ্রিস ও ইসরায়েল ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলে, যেখানে সাইপ্রাসও যুক্ত রয়েছে। শুরুতে জ্বালানি সহযোগিতাকে কেন্দ্র করে এই জোট গড়ে উঠলেও পরবর্তী সময়ে তা নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে বিস্তৃত হয়। তুরস্ককে ঘিরে রাষ্ট্রগুলোর মাঝে আক্রান্ত হওয়ার ঝুঁকি এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে। সাম্প্রতিক বছরগুলোতে যৌথ সামরিক মহড়া ও আনুষ্ঠানিক সহযোগিতা চুক্তির মাধ্যমে এই জোট আরও শক্তিশালী হয়েছে।

/এমবিএম/
সম্পর্কিত
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
সর্বশেষ খবর
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি