গাজায় শান্তিরক্ষী বাহিনীর জন্য এক হাজার সেনা প্রস্তুত রাখবে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১২

ইন্দোনেশিয়া এপ্রিলের শুরুতে প্রস্তাবিত বহুজাতিক শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে ১,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী মুখপাত্র ডনি প্রামোনো। এছাড়াও জুনের মধ্যে আরও ৮,০০০ সৈন্য প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ডনি প্রামোনো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক টেক্সট বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি।  

ডনি প্রামোনো রয়টার্সকে বলেছেন, ইন্দোনেশিয়া এপ্রিলের প্রথম দিকে গাজায় প্রস্তাবিত শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে ১,০০০ সৈন্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এছাড়াও জুনের মধ্যে আরও ৮,০০০ সৈন্য প্রস্তুত থাকবে।   

এই বিষয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতিসংঘের অনুমোদিত শান্তিরক্ষা মিশনে অংশ নেবে, কিন্তু এটি কোনও রাজনৈতিক স্বীকৃতি বা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বোঝাবে না। মিশনের কাজ হবে মানবিক ও অযুদ্ধমূলক, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমতিতে, এবং ইন্দোনেশিয়ান সেনাদের কোনও পক্ষকে সশস্ত্রভাবে দমন করার অধিকার থাকবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্পের শান্তি বোর্ডের প্রথম অফিসিয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। এটি অনুষ্ঠিত হবে ডোনাল্ড জে. ট্রাম্প ইনস্টিটিউট অফ পিসে, যা সম্প্রতি স্টেট ডিপার্টমেন্ট ট্রাম্পের নামে নামকরণ করেছে। এছাড়াও বৈঠকে ২০টির বেশি দেশের প্রতিনিধিসহ ও রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন।

সম্প্রতি বোর্ডের গঠন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের মাধ্যমে সমর্থিত হয়েছে। এটি ট্রাম্প প্রশাসনের উদ্যোগ, যার লক্ষ্য গাজায় ইসরায়েল ও হামাসের সংঘাত সমাধান। গত বছর উভয় পক্ষ এই পরিকল্পনায় সম্মত হয়েছে এবং অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে উভয় পক্ষ একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছে।

/এসএসএস/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের