যুদ্ধকালীন চ্যালেঞ্জ সাহসের সঙ্গে মোকাবিলা করবে ইরান: বেলারুশের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৬, ২৩:৪৩আপডেট : ২২ মার্চ ২০২৬, ২৩:৪৩

পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, বর্তমান যুদ্ধকালীন চ্যালেঞ্জগুলো ইরান সাহসের সঙ্গে কাটিয়ে উঠবে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

অভিনন্দন বার্তায় লুকাশেঙ্কো বলেন, ইরান সাহসের সঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করবে। নববর্ষের এই মুহূর্তেও দেশটি অত্যন্ত সাহসিকতার সঙ্গে কঠিন সব বহিরাগত চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

তিন দশকেরও বেশি সময় ধরে বেলারুশের ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

ইরানের জনগণের ওপর আস্থা প্রকাশ করে বেলারুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ইরানের বিজ্ঞ জনগণ তাদের শতাব্দী প্রাচীন অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সব বাধা সাহসের সঙ্গে জয় করবে। একইসঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্বের যে পথ তারা বেছে নিয়েছে, তা বজায় রাখার অধিকারও তারা সুরক্ষিত রাখবে।’

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’