গাজা ও সিরিয়া নিয়ে উত্তাপ, নেতানিয়াহু-এরদোয়ান পাল্টাপাল্টি হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ১৬:৫৯আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৮:০২

গাজা যুদ্ধ ও সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। চলতি সপ্তাহে দুই দেশের শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণাত্মক মন্তব্য ও গুরুতর অভিযোগ তুলেছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।

এক সময়ের কৌশলগত অংশীদার হওয়া সত্ত্বেও গত এক দশকে গাজা ও ফিলিস্তিন ইস্যুতে দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে। বর্তমানে তুরস্ক দক্ষিণ আফ্রিকা ও মালয়েশিয়াসহ আট দেশের একটি জোটকে সমর্থন দিচ্ছে, যার লক্ষ্য আন্তর্জাতিক আইনে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বিরুদ্ধে ‘নিজ দেশের কুর্দি নাগরিকদের ওপর গণহত্যা’ এবং ‘ইরানের সন্ত্রাসী শাসন ও তাদের প্রক্সিদের মদত দেওয়ার’ অভিযোগ তুলেছেন। সাম্প্রতিক মাসগুলোতে আঙ্কারার সঙ্গে গ্রিস ও সাইপ্রাসের ঘনিষ্ঠতা বাড়ায় নেতানিয়াহুর তুরস্কবিরোধী সুর আরও কড়া হয়েছে।

তুরস্ক এই অভিযোগের কঠোর জবাব দিয়েছে। তুর্কি কর্মকর্তারা নেতানিয়াহুকে ‘এই যুগের হিটলার’ হিসেবে অভিহিত করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘নেতানিয়াহুর বর্তমান উদ্দেশ্য হলো চলমান শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করা এবং অঞ্চলে তার সম্প্রসারণবাদী নীতি অব্যাহত রাখা। এটি করতে ব্যর্থ হলে নিজ দেশেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং কারাগারে যেতে হবে।’

বিবৃতিতে আরও মনে করিয়ে দেওয়া হয় যে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েল গণহত্যার অভিযোগের মুখোমুখি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজও এরদোয়ানকে ‘মুসলিম ব্রাদারহুডপন্থি’ ও ‘কুর্দিদের গণহত্যাকারী’ বলে আক্রমণ করেছেন। কাৎজ আরও বলেন, এরদোয়ান একজন ‘কাগুজে বাঘ’, যিনি তুর্কি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কোনও জবাব দেননি।

পাল্টা জবাবে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বুরহানেত্তিন দুরান বলেন, নেতানিয়াহু গাজায় গণহত্যা চালিয়েছেন এবং নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এ অঞ্চলের সাতটি দেশে হামলা চালিয়েছেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু একজন অপরাধী, যার নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং বর্তমানে তার কোনও বন্ধু নেই।’

সম্প্রতি নেতানিয়াহুর একটি টেলিভিশন ভাষণে পেছনে প্রদর্শিত মানচিত্র নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের মতে, ওই মানচিত্রে ফিলিস্তিনি এলাকাগুলো অন্তর্ভুক্ত করে ইসরায়েলের সীমানা বর্ধিত করে দেখানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

উত্তেজনার রেশ ধরে তুরস্ক ইতোমধ্যে ইসরায়েলি মালিকানাধীন ও সংশ্লিষ্ট জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় ইসরায়েলের অংশগ্রহণ স্থগিত করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি তুরস্কও আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ দিয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু