হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৬, ১৭:৫৬আপডেট : ১৬ মে ২০২৬, ১৭:৫৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলায় হামাসের সামরিক শাখার শীর্ষ কমান্ডার ইজ্জ আল-দিন আল-হাদ্দাদকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শনিবার (১৬ মে) ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার অন্যতম শেষ জীবিত পরিকল্পনাকারীদের একজন ছিলেন হাদ্দাদ।। খবর এপির।

ইসরায়েল সেনাবাহিনীর বরাতে মার্কিন সংবাদ সংস্থাটি জানিয়েছে, শুক্রবার এক বিমান হামলায় হাদ্দাদ প্রাণ হারান। তাকে হামাসের সামরিক শাখার শেষ দিকের শীর্ষ কমান্ডারদের একজন হিসেবে বর্ণনা করছে ইসরায়েল। তাদের দাবি ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছিলেন হাদ্দাদ। ওই হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করা হয়।

ওই হামলার জেরে ফিলিস্তিনে হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের টানা হামলায় ৭২ হাজার ৭০০ ফিলিস্তিনি প্রাণ হারান, যার মধ্যে বেশিরভাগই শিশু।

মন্ত্রণালয়টি গাজার হামাস নিয়ন্ত্রিত সরকারের অংশ হলেও এটি চিকিৎসা পেশাজীবীদের দ্বারা পরিচালিত, যারা বিস্তারিত রেকর্ড সংরক্ষণ ও প্রকাশ করেন এবং যেগুলো আন্তর্জাতিক সম্প্রদায় সাধারণত নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে।

হাদ্দাদের হত্যাকাণ্ডের ঘটনাটি এমন সময়ে ঘটলো যখন কিনা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে। কারণ, হামাস নিরস্ত্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চুক্তির অগ্রগতিকে থামিয়ে দিচ্ছে। অক্টোবর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলা বা গুলিবর্ষণ ঘটছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৮৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

হাদ্দাদ ছিলেন ইসরায়েলের হাতে নিহত হওয়া হামাসের সর্বশেষ কমান্ডার। ইসরায়েল জানিয়েছে, মোহাম্মদ সিনওয়ার নিহত হওয়ার পর হাদ্দাদ দায়িত্ব নেন। সেনাবাহিনী আরও বলেছে, যুদ্ধ চলাকালে তিনি ইসরায়েলি জিম্মিদের নিজের চারপাশে রাখতেন, যাতে সম্ভাব্য হামলা থেকে সুরক্ষার জন্য তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করা যায়।

হামাসের এই কমান্ডারের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। তারা বলছে, শুক্রবারের হামলায় হাদ্দাদসহ আরও ছয়জন মারা গেছেন। পরিবার থেকে বলা হয়, শনিবার গাজাতে হাদ্দাদের জানাজা অনুষ্ঠিত হয়। শোকাহত মানুষদের দ্বারা বহন করার সময় তার মরদেহ হামাস ও ফিলিস্তিনি পতাকায় মোড়ানো ছিল।

/এবিএম/
সম্পর্কিত
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
ভয়ের মুখে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন মার্কিন ডেমোক্র্যাটরা
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী