তুরস্ক ও তিউনিসিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৬, ২০:৫৪আপডেট : ১৭ মে ২০২৬, ২০:৫৪

তিউনিসিয়া ও তুরস্কে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা নিশ্চিত করা হয়েছে। দেশ দুটি ঘোষণা করেছে যে আগামী সোমবার (১৮ মে) থেকে হিজরি ক্যালেন্ডারের এই পবিত্র মাসটি শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) এই দুই দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে অতিবাহিত হওয়ার পর তিউনিসিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস শুরুর তারিখ নিশ্চিত করে। তাদের আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে।

অন্যদিকে তুরস্কও আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তুরস্ক খালি চোখে বা সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রাক-গণনাকৃত ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে এই তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।

ইন্দোনেশিয়াতেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে। রবিবার (১৭ মে) জাকার্তায় অনুষ্ঠিত এক বৈঠকের পর দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

সূত্র: গালফ নিউজ

/এএ/
সম্পর্কিত
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ