যুদ্ধের উত্তাপকে পাশে রেখে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৬, ১৪:৪৬আপডেট : ২৭ মে ২০২৬, ১৪:৫০

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও যুদ্ধের উত্তাপকে পাশে রেখে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আজ বুধবার (২৭ মে) মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উপলক্ষে মক্কা-মদিনাসহ উপসাগরীয় দেশগুলোতে লাখো মুসল্লির সমাগম ঘটে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ বিজনেজ এ খবর জানিয়েছে।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইরান, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেনসহ সব দেশেই উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এছাড়া এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

মক্কার কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করছেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারা।

ঈদ উপলক্ষে বিভিন্ন দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির পাশাপাশি কোরবানির পশু জবাই ও দরিদ্রদের মাঝে মাংস বিতরণের মধ্য দিয়ে মুসলমানরা পালন করছেন ত্যাগের এই মহিমান্বিত উৎসব।

এদিকে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধ ও মানবিক সংকটে বিপর্যস্ত গাজায় এবারের ঈদের আনন্দ অনেকটাই ম্লান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের কারণে গাজাবাসীর অনেকে কোরবানি ও হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, ঈদুল আজহা মুসলিমদের জন্য শুধু ধর্মীয় উৎসব নয়, বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক অনন্য বার্তা বহন করে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়। তবে দেশের কোনও কোনও অঞ্চলে সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে আজই ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে। ভারত এবং পাকিস্তানেও আগামীকাল ঈদুল আজহা উদযাপিত হবে।

/এএস/
সম্পর্কিত
পুরনো খাবারে নতুন মেয়াদ, পেপসি-নেসলে-কোকাকোলার রফতানি পণ্য নিয়ে মুম্বাইয়ে জালিয়াতির পর্দাফাঁস
দাবদাহের হাত ধরে স্পেনে ফিরলো শত বছরের পুরনো ‘আবানিকো’
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
সর্বশেষ খবর
এক টিকিটেই বাড়তি দেশ ঘোরা! বাংলাদেশি যাত্রীরা ট্রানজিটে পাবেন যে সুবিধাগুলো
এক টিকিটেই বাড়তি দেশ ঘোরা! বাংলাদেশি যাত্রীরা ট্রানজিটে পাবেন যে সুবিধাগুলো
‘বিমান খাতে বিনিয়োগ বাড়াতে সংশোধন হচ্ছে বিধিমালা’
‘বিমান খাতে বিনিয়োগ বাড়াতে সংশোধন হচ্ছে বিধিমালা’
আগস্টে রেমিট্যান্স এলো ২৯৭ কোটি ডলার
আগস্টে রেমিট্যান্স এলো ২৯৭ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ইঞ্জিনে প্রথমবার ট্রেনযাত্রা মার্কিন রাষ্ট্রদূতের, বললেন ‘চমৎকার ভ্রমণ ছিল’
যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ইঞ্জিনে প্রথমবার ট্রেনযাত্রা মার্কিন রাষ্ট্রদূতের, বললেন ‘চমৎকার ভ্রমণ ছিল’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা