এবার ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৬, ২০:০১আপডেট : ১১ জুন ২০২৬, ২০:০১

ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বৃহস্পতিবার রাতে ইরানে নতুন করে আরও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে হামলা চালানো হলে এটি হবে ইরানের ওপর মার্কিন সামরিক বাহিনীর টানা তৃতীয় রাতের মতো বোমাবর্ষণ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় তেহরানকে আরও নমনীয় হতে বাধ্য করাই এই ধারাবাহিক হামলার মূল লক্ষ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানের ওপর অত্যন্ত জোরালো আঘাত হানতে যাচ্ছে।

তিনি আরও বলেন, খুব দূর নয় এমন এক ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইরানের খার্গ দ্বীপ এবং দেশটির অন্যান্য তেল স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেবে।

ট্রাম্প বলেন, এর আগে ভেনেজুয়েলার ক্ষেত্রে যেভাবে করা হয়েছিল, ঠিক একইভাবে এবার ইরানেরও তেল ও গ্যাস বাজারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিজেদের হাতে নেবে।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/
সম্পর্কিত
মার্কিন হামলায় ৩ নাবিক নিহতের পর যুক্তরাষ্ট্রকে যা বললো ভারত
তুরস্ককে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা ইসরায়েলি এমপির
১৮টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান
সর্বশেষ খবর
মার্কিন হামলায় ৩ নাবিক নিহতের পর যুক্তরাষ্ট্রকে যা বললো ভারত
মার্কিন হামলায় ৩ নাবিক নিহতের পর যুক্তরাষ্ট্রকে যা বললো ভারত
পাঁচ জেলায় এসপি পদে রদবদল
পাঁচ জেলায় এসপি পদে রদবদল
প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক
প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক
নবায়নযোগ্য জ্বালানি ও ইভি শিল্পে বড় কর রেয়াত
নবায়নযোগ্য জ্বালানি ও ইভি শিল্পে বড় কর রেয়াত
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা