কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ আগস্ট ২০২৬, ১১:০১আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১১:০২

ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস তাদের বেশিরভাগ কার্যক্রম কাতার থেকে তুরস্কে স্থানান্তরিত করার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান-এর বরাতে জানা গেছে, হামাস তাদের কার্যক্রম তুরস্কে সরিয়ে নেবে। তবে প্রকাশ্য ও দাফতরিক কর্মকাণ্ডের বড় একটি অংশ আগের মতোই কাতারে বজায় রাখা হবে।

প্রতিবেদনে বলা হয়, কাতারের রাজধানী দোহা থেকে হামাসের এই সরে যাওয়ার সিদ্ধান্তের পেছনে মূল কারণ কাতার সরকারের অসন্তোষ। খলিল আল-হাইয়াকে হামাসের নতুন প্রধান হিসেবে নির্বাচনের বিষয়ে কাতার তাদের অসন্তোষ প্রকাশ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, আল-হাইয়াকে নতুন নেতা নির্বাচনের পর থেকে দোহায় পরিচালিত হামাসের প্রতিটি অফিশিয়াল বা দাফতরিক কর্মকাণ্ডের জন্য আগাম অনুমোদন নেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছে কাতার।

/এএস/ 
সম্পর্কিত
ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক করলেন ইউরোপীয় গোয়েন্দারা
যুক্তরাষ্ট্রের ওপর হামলা করবে না হুথিরা, দাবি ট্রাম্পের
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
সর্বশেষ খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার