লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক 
০৬ আগস্ট ২০২৬, ০৯:৫০ আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯:৫০

দক্ষিণ লেবাননের মাজদাল জুন শহরে একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত এবং চার সেনা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

নিহতরা হলেন মেজর (রিজার্ভ) হারেল বিরেনস্টক (৩৪), যিনি নোকদিমের বাসিন্দা ও একটি কোম্পানির কমান্ডার ছিলেন এবং সার্জেন্ট মেজর (রিজার্ভ) তামির ভাকনিন (৩৩), যিনি আইলাতের বাসিন্দা। তারা দুজনই ৫৫তম প্যারাট্রুপার্স ব্রিগেডের ২৮৫৫তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বুধবার দুপুরের দিকে রিজার্ভ ব্রিগেডের সদস্যরা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের অভিযানের অংশ হিসেবে মাজদাল জুনের একটি ভবনে প্রবেশ করেন। ভবনে ঢোকার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এতে দুই সেনা নিহত এবং অন্যরা আহত হন।

আহত সেনাদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

বিস্ফোরণের পর ওই এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

/এএস/ 
সম্পর্কিত
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক