সৌদি-পাকিস্তান-তুরস্ক চুক্তি যুক্তরাষ্ট্রের প্রতি অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ১৯:০৪ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২০:১০

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর যুক্তরাষ্ট্রের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইঙ্গিত হিসেবে বর্ণনা করেছে ইরান। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই চুক্তিটি নিয়ে কথা বলেন।

ত্রিপক্ষীয় চুক্তিতে সই করা দেশগুলোর মিত্র যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে মুখপাত্র বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে পেরেছে যে নিরাপত্তা এমন কোনও পণ্য নয়, যা কোনও ভুয়া দালালের কাছ থেকে কিনে নেওয়া যায়।

এই নিরাপত্তা চুক্তিটি তেহরানের বিরুদ্ধে পরিচালিত হতে পারে, এমন কোনও উদ্বেগের কারণ ইরানের নেই বলে উল্লেখ করেন বাঘাই।

তিনি আরও বলেন, যেকোনও পরিকল্পনা যদি এই অঞ্চলের ভূ-রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতার ওপর ভিত্তি করে তৈরি হয়, এটি যদি সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হয় এবং শত্রু ও হুমকিকে সঠিকভাবে চিহ্নিত করতে পারে, তবে তা নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ পাবে। পাশাপাশি তা যুদ্ধবাজ ইহুদিবাদী শত্রু ও তার মিত্রদের অস্থিতিশীলতা তৈরি এবং অপব্যবহার রোধে সাহায্য করবে।

শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্টে সই করেন। চুক্তিতে বলা হয়েছে, কোনও এক দেশের ওপর সশস্ত্র হামলা বাকি দুই দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে।

এই চুক্তির আওতায় একটি পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানদের সমন্বয়ে রাজনৈতিক ও সামরিক কমিটি এবং সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রী ফিদান জানান, তিন দেশ যৌথ প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্যবিনিময়, লজিস্টিকস এবং সামরিক প্রযুক্তির সুবিধাসহ প্রতিরক্ষা শিল্প সহযোগিতায় কাজ করবে। চুক্তিটির প্রস্তুতি দীর্ঘ দুই বছর আট মাস ধরে চলছিল, যা ইঙ্গিত করে এটি কেবল বর্তমান ইরান উত্তেজনার প্রতিক্রিয়ায় তৈরি করা হয়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!