সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক 
২২ আগস্ট ২০২৬, ২০:২৯ আপডেট : ২২ আগস্ট ২০২৬, ২০:২৯

সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে গত সপ্তাহে হামলা চালানোর সুপারিশ করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হয়েছিল যে, তুরস্ক সেখানে এমন কিছু তৎপরতার পরিকল্পনা করছে যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাটজ জানান, বিমানঘাঁটিতে হামলার অনুমোদন দেওয়ার আগে ইসরায়েল সিরিয়া সরকারকে ‘সর্বোচ্চ পর্যায়ে’ সতর্কবার্তা পাঠায় এবং মার্কিন কর্মকর্তাদের এই গোয়েন্দা তথ্য জানিয়েছিল। তবে ইসরায়েলের দাবির জবাবে সিরিয়া কোনও প্রতিক্রিয়া না দেখানোর পরই এই হামলা চালানো হয়।

তবে ইসরায়েলের এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলার আগে বা চলাকালীন সেখানে তুর্কি সামরিক বাহিনীর কোনও প্রতিনিধি দল উপস্থিত ছিল না। সিরিয়ার পক্ষ থেকেও বলা হয়েছে, আবু আল-দুহুরে তুর্কি সামরিক ঘাঁটি স্থাপনের কোনও পরিকল্পনা তাদের ছিল না। তবে সামরিক সহযোগিতার অংশ হিসেবে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য তুরস্কের কর্মকর্তারা ওই স্থাপনা পরিদর্শন করেছিলেন।

গত ১৮ আগস্ট উত্তর-পশ্চিম সিরিয়ার ওই বিমানঘাঁটিতে আটটি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে রানওয়ে এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণের সুবিধাসমূহ ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন দূত টম ব্যারাকের এই হামলাকে ‘অপ্রয়োজনীয় উত্তেজনা বৃদ্ধি’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে ওয়াশিংটন জানিয়েছে, তারা তুরস্ক, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সংঘাত নিরসন বা উত্তেজনা কমানোর একটি ব্যবস্থা নিয়ে কাজ করছে।

ব্যারাকের প্রতিক্রিয়ারও সমালোচনা করেছেন কাটজ। তার দাবি, ব্যারাকের বক্তব্যে ‘অনেক ভুল তথ্য’ রয়েছে এবং এতে এমন কিছু অবস্থান নেওয়া হয়েছে, যা দখলকৃত গোলান মালভূমি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

/এএস/ 
সম্পর্কিত
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ
রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের
দিল্লির দমনপীড়নের পর সারা দেশে বিক্ষোভের ঘোষণা সিজেপির
সর্বশেষ খবর
জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি, অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি, অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
এশিয়ার প্রভাবশালী নারী ব্যবসায়ীদের তালিকায় কে এই রশ্নি নাদার?
এশিয়ার প্রভাবশালী নারী ব্যবসায়ীদের তালিকায় কে এই রশ্নি নাদার?
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ
পূজার ছুটিতে যাত্রী হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ
পূজার ছুটিতে যাত্রী হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী