নির্বাচনের আগে ফের তুরস্কবিরোধী মেজাজে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ১৭:১৮ আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৮:৩৭

মার্কিন চাপের মুখে ইরান ও লেবাননে হামলা বন্ধের পর জনমত জরিপে পিছিয়ে পড়ে এখন নির্বাচনকে কেন্দ্র করে তুরস্কবিরোধী বক্তব্যকে হাতিয়ার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া এবং গাজায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি হত্যার মূল কারিগর নেতানিয়াহু নিজ দেশেও রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় অঞ্চলজুড়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগে তীব্র সমালোচিত।

লেবানন ও ইরানের ওপর দফায় দফায় হামলা চালিয়ে আসা নেতানিয়াহু সম্প্রতি ওয়াশিংটনের আহ্বানে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় অভ্যন্তরীণভাবে কোণঠাসা হয়ে পড়েছেন। বিরোধী নেতা ইয়ার লাপিদ মন্তব্য করেছেন- নেতানিয়াহু যুদ্ধে হেরে গেছেন, আর সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান তাকে ‘প্রধানমন্ত্রী নয়, পুতুল’ বলে কটাক্ষ করেছেন। নেতানিয়াহুর অতি-ডানপন্থি জোটসঙ্গী ইতামার বেন-গভিরও মার্কিন চাওয়া নাকচ করার জন্য প্রকাশ্যে তার প্রতি দাবি জানান।

জরিপ অনুযায়ী, নির্ধারিত নির্বাচনে পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টির আসন ৩২ থেকে কমে ২৩-এ নামতে পারে। চ্যানেল ১৩-এর গত ১৯ আগস্টের জরিপে দেখা গেছে, সরকার গঠনে প্রয়োজনীয় ৬১টি আসনের বিপরীতে তার পুরো জোট পেতে পারে মাত্র ৫১টি আসন।

এই ভরাডুবি সামলাতে সিরাজিয়ার ইদলিবের সামরিক ঘাঁটিতে হামলার পর থেকে নেতানিয়াহু ও তার অনুসারীরা প্রচারণায় তুরস্কবিরোধী অবস্থান জোরদার করেছেন। লিকুদ আইনপ্রণেতা অমিচাই চিকলি ও জ্বালানিমন্ত্রী এলি কোহেন বিভিন্ন বক্তব্যে তুরস্কের পদক্ষেপকে হুমকি হিসেবে তুলে ধরছেন। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে লক্ষ্য করে তুর্কি ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক পোস্ট দিচ্ছেন।

তবে দেশটির বিরোধী নেতারা নেতানিয়াহুর এই কৌশলকে ‘অহংকারী ও বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন। ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান জানান, রাজনৈতিক স্বার্থে সামরিক শক্তি ব্যবহার করায় ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে এবং নিরাপত্তাগত মূল্য দিতে হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও বিশ্লেষকদের মতে, ভোটারদের আকৃষ্ট করতে এবং জনমতকে নিজের পক্ষে টানতেই নেতানিয়াহু তুরস্ক ও সিরিয়া কেন্দ্রিক নিরাপত্তা উত্তেজনা উসকে দিচ্ছেন।

সূত্র: আনাদোলু

/এএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন হামলা, নিহত ২
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা