এডেন উপসাগরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ০৯:৫৬আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫৬

এডেন উপসাগরে সোমালিয়া ও ইয়েমেনের মধ্যবর্তী স্থানে শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ৬ দশমিক শূন্য মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রাত ১২টা  ৭ মিনিটে (জিএমটি বৃহস্পতিবার রাত ৯টা ৭ মিনিট) অগভীর এই ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল সোমালিয়া উপকূল থেকে প্রায় ১৪৫ কিলোমিটার দূরে।

তবে পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মধ্যে ভূমিকম্পের তীব্রতার পরিমাপে সামান্য তারতম্য দেখা গেছে। দ্য ইজিপশিয়ান গেজেট জার্মানির জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-এর বরাতে জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২।

রিপোর্ট অনুযায়ী, এটি পূর্ব এডেন উপসাগরে গ্রিনিচ মান সময় (জিএমটি) বৃহস্পতিবার রাত ২১টা ৭ মিনিটে আঘাত হানে, যা উপসাগরীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১টা ৭ মিনিট এবং বেইজিং সময় অনুযায়ী সকাল ৬টা ৭ মিনিট।

ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
একটি আমগাছ, পাহাড়ি ঢলে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক নেপালি
ভারতের ‘লবণের রাজধানী’ কোন রাজ্য
বিমানে চেপে আসা মশার কামড়ে জার্মানিতে বিমানবন্দরের দুই কর্মীর মৃত্যু
সর্বশেষ খবর
রাজধানী‌তে গ্রেফতার ৪৯১, মামলা ৩৯টি
রাজধানী‌তে গ্রেফতার ৪৯১, মামলা ৩৯টি
সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের
সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের
সপরিবারে আত্মগোপনে থাকা সেই  স্বর্ণ ব্যবসায়ী আটক
সপরিবারে আত্মগোপনে থাকা সেই  স্বর্ণ ব্যবসায়ী আটক
আধুনিক জীবনে ফেসবুকের ভূমিকা, তদন্তে জেরেমি অ্যালেন
আধুনিক জীবনে ফেসবুকের ভূমিকা, তদন্তে জেরেমি অ্যালেন
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?