ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৫ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৫

এক মাস সামরিক তৎপরতা বন্ধ থাকার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে আবার সংঘাত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার হরমুজ প্রণালির আশেপাশে ইরানি স্থাপনায় হামলা চালানোর কথা নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং এই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সেনাসদস্যদের লক্ষ্য করে সম্প্রতি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হামলা চেষ্টার পরেই এই হামলা চালানো হয়েছে।

এর আগে রবিবার মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা হরমুজ প্রণালির লারক দ্বীপে থাকা রকেট লাঞ্চারে হামলা চালিয়েছে। জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, যা আকাশেই ধ্বংস করা হয়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের জলসীমায় একটি ইরানি ড্রোন ধ্বংস করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমাবর্ষণে ইরানকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের রাজনৈতিক নেতৃত্বের বড় অংশ নিহত হয়েছে, হু হু করে বাড়া মূল্যস্ফীতিতে দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে এবং তাদের সামরিক বাহিনী বিধ্বস্ত হয়ে গেছে। তবে একই সাথে নতুন করে আরও হামলা চালানোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে বলেও স্বীকার করেছেন ট্রাম্প।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, তার মানে এই নয় যে আমরা তাদের ওপর আবার চড়াও হব না। দেখা যাক সামনে কী ঘটে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিগত ছয় মাসেরও বেশি সময় ধরে থেমে থেমে যুদ্ধ চলছে, যার মাঝে আগস্ট মাসে কিছুটা শান্ত ছিল পরিস্থিতি। যুদ্ধ শুরুর পর থেকে ইরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে আসছিল। ফলে আবার পূর্ণাঙ্গ সংঘাত শুরু হওয়া এই অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেওয়া হয়নি।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
হরমুজে মাইনের আঘাতে সুপারট্যাংকারে বিস্ফোরণ-আগুন
হরমুজে জাহাজ চলাচল যুদ্ধের আগের তুলনায় কমেছে ৭০ শতাংশ
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
সর্বশেষ খবর
কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যুর নিশ্চিত তথ্য নেই পুলিশের কাছে
কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যুর নিশ্চিত তথ্য নেই পুলিশের কাছে
ডিমের দামে পরিবর্তন, স্বস্তি নেই সবজিতে  
ডিমের দামে পরিবর্তন, স্বস্তি নেই সবজিতে  
সাংবাদিককে হত্যায় ছোড়া হয় ৬ রাউন্ড গুলি,  ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
সাংবাদিককে হত্যায় ছোড়া হয় ৬ রাউন্ড গুলি, ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
ভিসার সময়সীমা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা  
ভিসার সময়সীমা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা  
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক