ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের

আন্তর্জাতিক ডেস্ক 
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৩

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানান্দাজের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ১১ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রাজধানী তেহরান থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে কুর্দি অধ্যুষিত সানান্দাজ শহরের কাছে একটি ট্রাফিক পুলিশ স্টেশনের সামনে নিয়ন্ত্রণে হারিয়ে কয়েকটি গাড়িকে আঘাত করে ট্যাংকারটি। সংঘর্ষের পরপরই গাড়িটিতে বিকট শব্দে আগুন ধরে যায়। প্রাথমিক তদন্তে ব্রেক বিকল হওয়াকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। নিহতদের দেহ আগুনে ব্যাপকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে ২০১৮ সালেও সানান্দাজের কাছে একই এলাকায় এক জ্বালানি ট্যাংকার ও আন্তঃনগর যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত এবং ৪ জন আহত হয়েছিলেন।

উল্লেখ্য ইরানে প্রতি বছর মারাত্মক সড়ক দুর্ঘটনায় ১৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। বিশেষজ্ঞদের মতে, ত্রুটিপূর্ণ ও অনিরাপদ যানবাহন, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা এবং অপ্রতুল জরুরি সেবার কারণেই দেশটিতে প্রতিবছর এমন উচ্চমাত্রার হতাহতের ঘটনা ঘটে থাকে।

/এএস/ 
সম্পর্কিত
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করলো ইরান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস
মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি
ইইউ’র ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধানবাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান