নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন মালয়েশিয়ার রাজা

আন্তর্জাতিক ডেস্ক 
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪২

মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তার বাকি সাজা গৃহবন্দি অবস্থায় কাটার অনুমতি দিয়েছেন দেশটির রাজা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কয়েক বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে নাজিবের সাজা হওয়ার চার বছর পর এ সিদ্ধান্ত এলো।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজিব। ক্ষমতায় থাকাকালে তার প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি বা ১এমডিবি থেকে কয়েক বিলিয়ন ডলার আত্মসাতের ঘটনায় দুর্নীতির দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে তিনি ধারাবাহিকভাবে কোনও ধরনের অন্যায় করার কথা অস্বীকার করে আসছেন।

প্রধানমন্ত্রীর আইন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাজা সুলতান ইব্রাহিম নাজিব রাজাককে শর্তসাপেক্ষ ক্ষমা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। এর ফলে ২০২৮ সালের ২৩ আগস্ট পর্যন্ত তিনি গৃহবন্দি থেকে বাকি সাজা ভোগ করতে পারবেন।

১এমডিবি কেলেঙ্কারিতে নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোতে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ যাওয়ার অভিযোগ রয়েছে। ৭৩ বছর বয়সী নাজিব অবশ্য দাবি করেন, বিশ্বজুড়ে বিস্তৃত একটি জটিল অর্থ আত্মসাৎ প্রকল্পের দায় তার ওপর চাপানো হয়েছে।

মার্কিন তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ওই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার আত্মসাৎ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
৫০০ কুমিরের নদীতে অলিম্পিক, কীভাবে মিললো অনুমোদন?
ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের পাশে দক্ষিণ কোরিয়ার ‘না’ 
সৌদির কাছে এফ-৩৫ বিক্রিতে ওয়াশিংটনের সবুজ সংকেত
সর্বশেষ খবর
৫০০ কুমিরের নদীতে অলিম্পিক, কীভাবে মিললো অনুমোদন?
৫০০ কুমিরের নদীতে অলিম্পিক, কীভাবে মিললো অনুমোদন?
যাত্রা বিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানালেন মঈন খান
যাত্রা বিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানালেন মঈন খান
রমনা পার্কের পাশে ফুটপাত থেকে মর‌দেহ উদ্ধার
রমনা পার্কের পাশে ফুটপাত থেকে মর‌দেহ উদ্ধার
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি