মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাহিরের শক্তির হাতে নির্ধারিত হতে পারে না: আরাঘচি

আন্তর্জাতিক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১

মধ্যপ্রাচ্যের টেকসই নিরাপত্তা এই অঞ্চলের বাহিরের কোনও শক্তির মাধ্যমে নির্ধারিত হতে পারে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার ইন্দোনেশিয়ার গ্লোবাল টাউন হল ২০২৬ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বড় শক্তির স্বার্থে আন্তর্জাতিক আইন উপেক্ষা করা হলে আইনের শাসন নিয়ে কথা বলার সুযোগ থাকে না।

আরাঘচি বলেন, জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলো যদি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হয়, তাহলে এসব প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা ক্ষতিগ্রস্ত হওয়াই স্বাভাবিক।

তিনি বলেন, বর্তমান বিশ্বে বহুপক্ষীয় ব্যবস্থার প্রয়োজন আগের যেকোনও সময়ের চেয়ে বেশি। যুদ্ধের মূল্য শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, এর সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে-জীবন, রক্ত, ঘরবাড়ি, ভবিষ্যৎ ও নিরাপত্তার বিনিময়ে।

আরাঘচির ভাষ্য, বিদেশি শক্তির সামরিক উপস্থিতি ও তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার মাধ্যমে নয় বরং আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংলাপ, আস্থা তৈরি, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

/এসএইচএম/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল সই ট্রাম্পের
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
সহকর্মীকে হত্যার পর তার পরিবারকে বার্তা পাঠালো খুনি দম্পতি
সর্বশেষ খবর
বিচার চাই না জবাব চাই, আমার ছেলে কী অন্যায় করেছে: অপ্রতিমের মা
বিচার চাই না জবাব চাই, আমার ছেলে কী অন্যায় করেছে: অপ্রতিমের মা
ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল সই ট্রাম্পের
ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল সই ট্রাম্পের
‘বিগ বস’থেকে বাদ পড়বেন কারা
‘বিগ বস’থেকে বাদ পড়বেন কারা
ঢাবি শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল
ঢাবি শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার