নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৯ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউ ইয়র্ক টাইমসের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীর ৭৭ বছর বয়সী বাবা-মাকে হত্যার সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নিহত জোনাথন ম্যাককিনসি (৪০) নিউ ইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের ইঞ্জিনিয়ারিং পরিচালক ছিলেন। শনিবার বিকালে সান ফ্রান্সিসকো থেকে ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন শহরের একটি গাড়ি পার্কিং এলাকায় একাধিক গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

ম্যাককিনসির শ্বশুর শৌইয়ং ঝাং ও শাশুড়ি শিলি চেন, তাদের দুজনেরই বয়স ৭৭ বছর। তাদের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডারসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

তাদের আইনজীবী আছেন কিনা, তা স্পষ্ট নয়। বুধবার আদালতে তাদের আনুষ্ঠানিকভাবে অভিযোগের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। ম্যাককিনসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিউ ইয়র্ক টাইমস।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডসের বাহিরে তার মরদেহ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা সান ফ্রান্সিসকোর কেজিও-টিভিকে জানান, তারা পরপর বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন। এরপর মাটিতে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শী আসাদ রাজাভি বলেন, আমি লোকটিকে মাটিতে পড়ে যেতে দেখেছি। তার মাথা ও বুকে রক্ত ছিল।

ঘটনার কয়েক মিনিট পর ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা ওই দম্পতিকে গ্রেফতার করেন। এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, হামলার পরও তারা ঘটনাস্থলের আশপাশেই ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ম্যাককিনসিকে মৃত ঘোষণা করা হয়। তবে তাকে হত্যার কারণ সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ।

গ্রেফতার হওয়া ওই দম্পতিকে সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের পাশাপাশি ফেলোনি কনস্পিরেসি, চরম অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং শিশুর ঝুঁকি তৈরি করার অভিযোগও আনা হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
জাতিসংঘ সনদের ‘শত্রু রাষ্ট্র ধারা’ মোছা যাবে না: চীন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ