পুরো ভূখণ্ডই আমাদের, পশ্চিম তীর দখলের ডাক ইসরায়েলি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ২২:০৯ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২২:০৯

অধিকৃত পশ্চিম তীরের ‘পুরো ভূখণ্ডই ইসরায়েলের’ বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভীর। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বিলুপ্ত করা এবং ফিলিস্তিনিদের বিতাড়িত করার পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি।

ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে কট্টর ডানপন্থি এই মন্ত্রী জানান, প্রতিরক্ষামন্ত্রী হলে তিনি পশ্চিম তীর ও গাজা থেকে ফিলিস্তিনিদের চলে যেতে চাপ দেবেন। তার দাবি, ৬০ শতাংশ ফিলিস্তিনি ‘দেশত্যাগ’ করতে চায়।

তিনি বলেন, আমি এতে সময় দেব এবং নিয়মিত বিষয়টি পর্যবেক্ষণ করব। প্রতি সপ্তাহে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করব। এ, বি ও সি এলাকার মধ্যে কোনও পার্থক্য নেই। পুরো ভূখণ্ডই আমাদের।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে একাধিকবার বিতর্কিত বক্তব্য দেওয়া বেন গভীর অধিকৃত এলাকায় ইসরায়েলি সেনা পাঠানোর কৌশল প্রসঙ্গে বলেন, বিষয়টি খুব সহজ: আপনি সেনাদের যত বেশি গুলি চালানো ও বলপ্রয়োগের অনুমতি দেবেন, তত কম জনবলের প্রয়োজন হবে। আমি আমাদের সেনাদের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেব।

পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের বিতাড়িত করার নীতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘যথেষ্ট ইচ্ছা ছিল না’ বলেও সমালোচনা করেন বেন গভীর। আগামী ২৭ অক্টোবরের নেসেট নির্বাচনকে সামনে রেখে তিনি এসব মন্তব্য করলেন।

ইহুদিদের সুকোট উৎসব চলাকালে জেরুজালেম ও হেব্রনের মুসলিম পবিত্র স্থানগুলোতে ইসরায়েলিদের প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এ উত্তেজনা তৈরি হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর অন্তত ৯৬৬ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করে। এতে বেন গভীর নিজেও অংশ নেন।

এর আগে আল-আকসার নিচের সুড়ঙ্গ পরিদর্শন করে নেতানিয়াহু বলেন, আমরা এখানে আছি এবং সবসময় এখানেই থাকব।

১৯৯৫ সালের ওসলো চুক্তি অনুযায়ী পশ্চিম তীর বিভিন্ন অঞ্চলে বিভক্ত হলেও জাতিসংঘ একে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে গণ্য করে এবং ইসরায়েলি বসতি স্থাপনকে বেআইনি বলে মনে করে।

সূত্র: মিডল ইস্ট আই

/এএ/
সম্পর্কিত
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
সর্বশেষ খবর
নানা আয়োজনে ইউল্যাব-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনে ইউল্যাব-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
‌‘এখানে কেন আসছিস’ বলেই পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর: তারা কারা?
‌‘এখানে কেন আসছিস’ বলেই পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর: তারা কারা?
দুর্গাপূজায় নৌপথে জোরদার হচ্ছে টহল
দুর্গাপূজায় নৌপথে জোরদার হচ্ছে টহল
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?