রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাকিস্তান কী করবে জানালেন শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক 
১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের সর্বশেষ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, সৌদি আরবের সঙ্গে সব ধরনের সহযোগিতা করবে ইসলামাবাদ। এ ক্ষেত্রে সম্ভাব্য সব উপায়ে রিয়াদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

রবিবার (১১ অক্টোবর) দেওয়া প্রতিক্রিয়ায় শাহবাজ শরিফ বলেন, রিয়াদের বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। ইরান-সমর্থিত হুথিদের হামলার একদিন পর তিনি এ প্রতিক্রিয়া জানান। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে সম্প্রতি সৌদি আরবের বিমান চলাচল অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইয়েমেনের হুথিরা। এর আগে ৬ ও ৭ অক্টোবর রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছিলেন বলে জানা গেছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি করে পাকিস্তান। চলতি বছরের আগস্টে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষর করে ইসলামাবাদ। সৌদি আরবের ওপর হামলার বিষয়ে এর আগেও হুথিদের সতর্ক করেছে পাকিস্তান।

টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে শাহবাজ শরিফ বলেন, সৌদি আরবের প্রতিরক্ষার বিষয়ে পাকিস্তানের দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় চুক্তি রয়েছে।

তিনি বলেন, ‘পাকিস্তান কোনএক্স ধরনের আগ্রাসন সহ্য করবে না। আমাদের চুক্তি যেমন এ দাবি করে, তেমনি দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কও তা দাবি করে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পবিত্র নগরী মক্কা ও মদিনার সুরক্ষা নিশ্চিত করা বিশ্বের কোটি কোটি মুসলমানের দায়িত্ব। এ প্রেক্ষাপটে হুথিদের হামলাকে তিনি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে উল্লেখ করেন।

শাহবাজ শরিফ বলেন, ‘আমরা সবাই প্রার্থনা করি, বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হোক। অন্যথায়, পাকিস্তান সব দিক থেকে সৌদি ভাইবোনদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে, দৃঢ়ভাবে তাঁদের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে।’

এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেসামরিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

বিবৃতিতে বলা হয়, হুথি মিলিশিয়াদের বেসামরিক জনগণ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এসব হামলার দ্ব্যর্থহীন নিন্দা জানানো।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকও হামলার নিন্দা জানিয়েছেন। জাতীয় পরিষদ সচিবালয়ের প্রকাশিত এক বিবৃতিতে তিনি হামলাটিকে অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেন।

বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের সহিংসতা বন্ধ করা জরুরি। সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় দেশটির পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্ত অন্য বন্ধুরাষ্ট্রগুলোর নেতৃত্ব ও জনগণের প্রতিও সংহতি জানান।

গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

সৌদি আরবের ওপর আগ্রাসন অব্যাহত থাকলে এ চুক্তি কার্যকর করা হতে পারে বলে আগেও সতর্ক করেছে পাকিস্তান।

গত সপ্তাহে পাকিস্তানের সামরিক বাহিনী নিশ্চিত করেছে, ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন করা হয়েছে। সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, দেশটিতে বিভিন্ন সক্ষমতা ও ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন পাকিস্তানি সেনারা।

সূত্র: আরব নিউজ

/আইএএম/
সম্পর্কিত
রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তরুণদের প্রতি রাহুল গান্ধীর বার্তা: ‘ভয় পাবেন না’
তরুণদের প্রতি রাহুল গান্ধীর বার্তা: ‘ভয় পাবেন না’
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
যেখানে বেঁচে থাকাই চ্যালেঞ্জ, সেই দক্ষিণ মেরুতে পর্যটকেরা কীভাবে পৌঁছান?
যেখানে বেঁচে থাকাই চ্যালেঞ্জ, সেই দক্ষিণ মেরুতে পর্যটকেরা কীভাবে পৌঁছান?
দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভের আগে নিরাপত্তা জোরদার, ছয় মেট্রো স্টেশন বন্ধ
দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভের আগে নিরাপত্তা জোরদার, ছয় মেট্রো স্টেশন বন্ধ
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট