এবার মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করলো সৌদি জোট

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ১৮:৩৪ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৮:৩৪

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মদিনা অঞ্চলের আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এই ক্ষেপণাস্ত্র হামলা নস্যাতের বিষয়টি নিশ্চিত করেন। তবে ওই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি কে উৎক্ষেপণ করেছে কিংবা এর লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট কিছু জানানো হয়নি। এতে কোনও হতাহত বা ক্ষতির বিস্তারিত তথ্যও দেওয়া হয়নি।

সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদারের প্রেক্ষাপটে এ ঘটনা ঘটলো।

জোটের পক্ষ থেকে হুথিদের বিরুদ্ধে গত ২৯ সেপ্টেম্বর মদিনার তাইবাহ বিদ্যুৎ বণ্টন কেন্দ্রে ড্রোন হামলা চালানোর অভিযোগ তোলা হয়েছে।

আল-মালিকি জানান, সেই হামলায় একটি ট্রান্সফরমার বিকল হলেও পুরো বিদ্যুৎ নেটওয়ার্কে কোনও ব্যাঘাত ঘটেনি।

উল্লেখ্য, এই স্থাপনাটি ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

বৃহস্পতিবার রাতের এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে একটি ড্রোন ধ্বংসের কথা জানায় জোট। এর একদিন আগেই সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছিল সৌদি জোট।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ একাধিক প্রদেশ হুথিদের দখলে রয়েছে। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেন সরকারকে সহায়তা করতে ২০১৫ সাল থেকে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএ/
সম্পর্কিত
১২ বছর পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন সেতু চালু
সব মসজিদে একই খুতবার প্রস্তাব, কাশ্মীরে সরকারি হস্তক্ষেপে ক্ষোভ
যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে: জেলেনস্কি
সর্বশেষ খবর
মূল্যবান ওষুধ কুরিয়ারে বিদেশে পাচার: চীনা নাগরিকসহ গ্রেফতার ৪
মূল্যবান ওষুধ কুরিয়ারে বিদেশে পাচার: চীনা নাগরিকসহ গ্রেফতার ৪
নতুন আইফোন আসল নাকি নকল? চেনার সহজ কৌশল জানুন
নতুন আইফোন আসল নাকি নকল? চেনার সহজ কৌশল জানুন
লালনের আখড়াবাড়িতে মাদকবিরোধী অভিযান, গাঁজা সেবনের ২ হাজার কলকে উদ্ধার
লালনের আখড়াবাড়িতে মাদকবিরোধী অভিযান, গাঁজা সেবনের ২ হাজার কলকে উদ্ধার
সেদ্ধ, পোচ নাকি অমলেট ডিমের কোন পদে বেশি পুষ্টি?
সেদ্ধ, পোচ নাকি অমলেট ডিমের কোন পদে বেশি পুষ্টি?
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে