হরমুজে জাহাজ চলাচল যুদ্ধের আগের তুলনায় কমেছে ৭০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সমুদ্রপথে জাহাজে হামলার ঘটনার প্রকৃত সংখ্যা নিরূপণে তারা হিমশিম খাচ্ছে। হামলার শিকার বেশির ভাগ জাহাজ ঘটনার তথ্য সংস্থাটিকে জানাতে অস্বীকৃতি জানাচ্ছে বলে এ সমস্যা তৈরি হয়েছে। এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনও যুদ্ধের আগের তুলনায় প্রায় ৭০ শতাংশ কম রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

১৬ অক্টোবর প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে ইউকেএমটিও জানায়, সর্বশেষ প্রতিবেদনকালে মোট ১২টি হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১০টি হরমুজ প্রণালিতে, একটি উপসাগরে এবং একটি ওমান উপসাগরে ঘটেছে।

হামলার শিকার জাহাজগুলোর মধ্যে ছয়টি যাত্রা চালিয়ে গেছে অথবা বন্দরে পৌঁছেছে। একটি জাহাজ হারিয়ে গেছে এবং দুটি অচল হয়ে পড়েছে কিংবা নিয়ন্ত্রণ হারিয়েছে। তিনটি ক্ষেত্রে ক্ষয়ক্ষতি বা পরিণতি নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইউকেএমটিও জানায়, অন্যান্য সূত্রে পাওয়া তথ্য সব সময় যাচাই করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে অভিমুখী ও বহির্মুখী জাহাজ চলাচল মিলিয়ে যুদ্ধের আগের তুলনায় প্রায় ৭০ শতাংশ কম রয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া ‘সহায়তাপ্রাপ্ত চলাচলের’ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয় বলেও সংস্থাটি সতর্ক করেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
হরমুজে মাইনের আঘাতে সুপারট্যাংকারে বিস্ফোরণ-আগুন
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
ইউক্রেনে ত্রাণ পাঠাতে পোপ লিওকে সহযোগিতার আশ্বাস পুতিনের
সর্বশেষ খবর
কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যুর নিশ্চিত তথ্য নেই পুলিশের কাছে
কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যুর নিশ্চিত তথ্য নেই পুলিশের কাছে
ডিমের দামে পরিবর্তন, স্বস্তি নেই সবজিতে  
ডিমের দামে পরিবর্তন, স্বস্তি নেই সবজিতে  
সাংবাদিককে হত্যায় ছোড়া হয় ৬ রাউন্ড গুলি,  ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
সাংবাদিককে হত্যায় ছোড়া হয় ৬ রাউন্ড গুলি, ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
ভিসার সময়সীমা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা  
ভিসার সময়সীমা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা  
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক