হরমুজে মাইনের আঘাতে সুপারট্যাংকারে বিস্ফোরণ-আগুন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৫

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, ২০ লাখেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার সময় সামুদ্রিক মাইনে আঘাত করেছে। অননুমোদিত পথে প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে বাহিনীটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, সংঘর্ষের ফলে জাহাজে বিশাল বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ধরে যায়।

আইআরজিসির অভিযোগ, ট্যাংকারটি সব ট্র্যাকিং ও রাডার ব্যবস্থা বন্ধ রেখে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় প্রতারণার আশ্রয় নিয়ে প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি বন্ধ। ইরানের বিধিনিষেধ লঙ্ঘন করে যেসব জাহাজ যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর ভরসা করবে, তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
হরমুজে জাহাজ চলাচল যুদ্ধের আগের তুলনায় কমেছে ৭০ শতাংশ
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
ইউক্রেনে ত্রাণ পাঠাতে পোপ লিওকে সহযোগিতার আশ্বাস পুতিনের
সর্বশেষ খবর
দুর্গাপূজা: আনন্দ, সম্প্রীতি ও মানবতার উৎসব 
দুর্গাপূজা: আনন্দ, সম্প্রীতি ও মানবতার উৎসব 
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর
কক্সবাজারের ইনানি বিচে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬
কক্সবাজারের ইনানি বিচে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা