নাজরানে সৌদি হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২, হুথিদের হামলার দাবি নাকচ জোটের

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ১৫:২৬ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৫:২৯

সৌদি আরবের নাজরান অঞ্চলে একটি এএইচ-৬ আই রিকনিসান্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা দুই ক্রু নিহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন একটি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান ইরানপন্থি হুথিদের হামলার শিকার হয়েছে। জোট ও ইয়েমেনভিত্তিক এই জঙ্গি গোষ্ঠীর মধ্যে লড়াই বেড়ে যাওয়ায় ইয়েমেন সংঘাত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধের আরেকটি ফ্রন্টে পরিণত হয়েছে।

শনিবার এক্স-এ দেওয়া পোস্টে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, নাজরানের কাছে তারা সৌদি একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, হেলিকপ্টারটি সীমান্ত বরাবর হুথিদের অবস্থানগুলোকে লক্ষ্য করে শত্রুতামূলক কার্যক্রম চালাচ্ছিল।

রবিবার সারির পোস্টের জবাবে একসারিতে দাঁড় করানো কয়েকটি অ্যাপাচির ছবি দিয়ে আল-মালিকি লেখেন, তোমরা দাবি করছ এটি ভূপাতিত করেছ, কিন্তু এটি শিগগিরই যুদ্ধক্ষেত্রে ফিরবে।

/এসএইচএম/
সম্পর্কিত
‘চলুন ফ্রান্সে যাই, বিপ্লবে যোগ দিই’: সহিংস বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ঠাট্টা
ভবনে আগুন-লুটপাট-সংঘর্ষে রণক্ষেত্র ফ্রান্স: গ্রেফতার ১২০০-এর বেশি
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
সর্বশেষ খবর
যুব উন্নয়নের সেই পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৩৮৬ জন
যুব উন্নয়নের সেই পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৩৮৬ জন
যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৬
যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৬
‘ঐতিহ্যায়ন’ বাঙালির আত্মপরিচয় উন্মোচনের বৈদগ্ধ্যমণ্ডিত সংকলন
‘ঐতিহ্যায়ন’ বাঙালির আত্মপরিচয় উন্মোচনের বৈদগ্ধ্যমণ্ডিত সংকলন
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন