কবে ক্ষমতা ছাড়বেন জানালেন মিসরের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ২০:৪৩ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২০:৫৯

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ঘোষণা করেছেন, ২০৩০ সালে তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হবে। তার বিদায়ের প্রশ্নটি এখন নিষ্পত্তি হয়ে গেছে এবং এ নিয়ে আর আলোচনা হবে না বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এ খবর জানিয়েছে।

শনিবার মিসরের সামরিক অ্যাকাডেমির স্নাতক অনুষ্ঠানে ৭১ বছর বয়সী সিসি বলেন, মিসরের সংবিধানে হাত দেওয়া হবে না। তিনি বর্তমানে ছয় বছরের মেয়াদে দায়িত্ব পালন করছেন।

সিসি বলেন, ২০৩০ সাল হবে আমার প্রেসিডেন্সির মেয়াদের সমাপ্তি। এ বিষয়টি পুরোপুরি নিষ্পত্তি হয়ে গেছে। তিনি আরও বলেন, দায়িত্ব কাঁধে তুলে নিতে সক্ষম নিজস্ব জনশক্তিতে মিসরীয় রাষ্ট্র পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমি রাষ্ট্র ছেড়ে যাবো না। প্রেসিডেন্ট জানান, সামরিক অ্যাকাডেমি নেতৃত্বের নতুন একটি প্রজন্ম তৈরি করছে। ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন সিসি।

মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে, মিসরের কারাগারগুলোতে ৬০ হাজারেরও বেশি বিবেকের বন্দি রয়েছেন। এর মধ্যে এক হাজারেরও বেশি নারী। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য, সাবেক প্রেসিডেন্ট মুরসিসহ বহু বন্দি এবং বিরোধী দলের কয়েকজন নেতা চিকিৎসায় অবহেলা ও অন্যান্য অমানবিক কারা পরিস্থিতির কারণে মারা গেছেন।

সিসির সর্বশেষ মন্তব্য এসেছে অঞ্চলটির জন্য অস্থির এক সময়ে। গত সপ্তাহে মিসরের পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাতে সৌদি আরবের প্রতি দেশটির সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, উপসাগরীয় নিরাপত্তা মিসরের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং সৌদি আরবের প্রতি আমাদের সংহতি রয়েছে।

প্রতিবেশীদের সঙ্গে সামরিক সংঘাতেও জড়িয়েছে মিসর। গত সপ্তাহে সুদান-মিসর সীমান্তে একটি স্বর্ণখনিতে মিসরের বিমান হামলায় ৭২ জন বেসামরিক শ্রমিক নিহত হন।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
ইউক্রেনের জন্য ট্রাম্প-জেলেনস্কি সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৭
পারমাণবিক পদ্ধতি প্রয়োগে ধানের ফলন দ্বিগুণ, নতুন ৮ জাত উদ্ভাবন বুরকিনা ফাসোর
সর্বশেষ খবর
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের