শান্তি আলোচনা চালু রাখতেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ১৫:৩১ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৫:৪৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তের উদ্দেশ্য মস্কোকে আলোচনার টেবিলে ধরে রাখা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা করছি। তিনি আরও লেখেন, বোকার মতো এমন কিছু করতে চান না, যা রাশিয়াকে আলোচনার টেবিল থেকে দূরে ঠেলে দেবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিরোধ গভীর হওয়ার মধ্যে শুক্রবার রাতে, কার্যকর হওয়ার দুই দিন আগে, রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আটকে দেন ট্রাম্প।

রবিবার এনবিসি নিউজকে জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ নেওয়া হবে ঐতিহাসিক ভুল। ট্রাম্পের আদেশের প্রতিক্রিয়ায় রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ একে গুরুত্বপূর্ণ ও সত্যিকার অর্থেই ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, মার্কিন কংগ্রেসে পাস হওয়া এবং সেপ্টেম্বরে প্রেসিডেন্টের স্বাক্ষরে আইনে পরিণত এসব নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারের গুরুতর ক্ষতি করত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিষেধাজ্ঞা স্থগিতকে ৬০ দিনের বিরতি হিসেবে বর্ণনা করেছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হবে। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প আরও বলেন, জেলেনস্কি এ যুদ্ধ শেষ করতে চান না, সম্ভবত কখনোই চাননি। তিনি যোগ করেন, দুই বছর আগে তিনি এখনকার চেয়ে ভালো চুক্তি করতে পারতেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে জেলেনস্কি লড়াইয়ের অবসানের জন্য চাপ দিয়ে আসছেন এবং বারবার বলেছেন, পুতিন শান্তি চান না। রুশ ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিতর্কিত চুক্তির পর গত সপ্তাহে ওয়াশিংটন ও কিয়েভের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া তেল রফতানি চালিয়ে যেতে পেরেছে, যার বড় অংশ যায় চীন ও ভারতে, প্রায়ই আকর্ষণীয় ছাড়ে। থিংক ট্যাংক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (ক্রেয়া) তথ্য অনুযায়ী, রাশিয়ার অপরিশোধিত তেল রফতানির প্রায় অর্ধেক নিয়েছে চীন এবং প্রায় ৩৭ শতাংশ নিয়েছে ভারত।

রাশিয়া থেকে ডিজেল কেনার চুক্তি ট্রাম্প ঘোষণা করার এবং জেলেনস্কিকে পুতিনের চেয়ে মোকাবিলা করা বেশি কঠিন বলার পর ইউরোপীয় ইউনিয়নের এক শীর্ষ সম্মেলনে জেলেনস্কি বলেছিলেন, প্রকৃত নেতাদের মধ্যে থাকতে পেরে ভালো লাগছে।ৎ

সূত্র: বিবিসি

/এসএইচএম/
সম্পর্কিত
মঙ্গলের চাঁদ থেকে নমুনা সংগ্রহ করবে জাপানের এমএমএক্স
ফ্রান্সে সহিংসতার জেরে জরুরি মন্ত্রিসভা বৈঠক, পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী?
প্রেমিকার টানে সব বিক্রি করে ২ হাজার কিলোমিটার পাড়ি, শেষে জানলেন এআই
সর্বশেষ খবর
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা-বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান চিফ হুইপের
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা-বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান চিফ হুইপের
‘হামলা-হত্যায় থামবে না সাংবাদিকদের কলম’
‘হামলা-হত্যায় থামবে না সাংবাদিকদের কলম’
ট্রাফিক আইন লঙ্ঘন: ২৪ ঘণ্টায় ডিএমপির ২০১৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: ২৪ ঘণ্টায় ডিএমপির ২০১৭ মামলা
একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪২
একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪২
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ককরোচদের ঠেকাতে ‘লাল হিট জনতা পার্টির’ আত্মপ্রকাশ
ককরোচদের ঠেকাতে ‘লাল হিট জনতা পার্টির’ আত্মপ্রকাশ