ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ২১:৫৬ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২২:১২

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন। হামলায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শাবওয়া প্রাদেশিক কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশিক্ষণ চলাকালে নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। রয়টার্সের যাচাই করা ভিডিওতে আহত ব্যক্তিদের এবং রক্তাক্ত মরদেহ মাটিতে ছড়িয়ে থাকতে দেখা গেছে।

চলতি মাসে হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলে অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। বাব আল-মান্দেব প্রণালির কাছে তারা কিছু এলাকা পুনরুদ্ধার করেছে। অন্যদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় হুথিবিরোধী বাহিনীর সর্বশেষ বড় নগর ঘাঁটি তাইজ অবরোধ করে রেখেছে হুথিরা।

ইরানকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের বিস্তৃত সংঘাতের আরেকটি রণক্ষেত্রে পরিণত হয়েছে ইয়েমেনের এই সংঘাত। এর মধ্যে সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
সর্বশেষ খবর
টোকিওতে তারেক রহমান-সানায়ে তাকাইচির বৈঠক ২৭ অক্টোবর
টোকিওতে তারেক রহমান-সানায়ে তাকাইচির বৈঠক ২৭ অক্টোবর
ঢামেকের বারান্দায় পড়েছিল যুবকের মরদেহ, মেলেনি স্বজনের সন্ধান
ঢামেকের বারান্দায় পড়েছিল যুবকের মরদেহ, মেলেনি স্বজনের সন্ধান
অস্ত্রের লাইসেন্স থাকলেই প্রকাশ্যে প্রদর্শন ও হুমকি দেওয়া যায়?
অস্ত্রের লাইসেন্স থাকলেই প্রকাশ্যে প্রদর্শন ও হুমকি দেওয়া যায়?
হানি ট্র্যাপে প্রতারণার শিকার ঢাকার ব্যবসায়ী, গ্রেফতার ৬
হানি ট্র্যাপে প্রতারণার শিকার ঢাকার ব্যবসায়ী, গ্রেফতার ৬
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন