সৌদি ছাড়ার নির্দেশ মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারকে

আন্তর্জাতিক ডেস্ক 
২২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫২

সৌদি আরবে ড্রোন ও বিমানবন্দর হামলায় অন্তত তিনজন নিহত ও আটজন আহত হওয়ার ঘটনার পর দেশটিতে অবস্থানরত নিজেদের কিছু কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। এ ছাড়া এই অঞ্চলের আরও একাধিক মার্কিন মিশন থেকেও পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রেক্ষাপটে মার্কিন সরকার কেবল সৌদি আরবে অবস্থানরত ‘জরুরি নন এমন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের’ ফিরে আসার নির্দেশ দিয়েছে।

টমি পিগট আরও বলেন, ইরান-সমর্থিত হুথিরা বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোসহ সৌদি আরবের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন তৎপরতা আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দিয়েছে। এসব হামলায় বেসামরিক লোক হতাহত হচ্ছে এবং বিমান চলাচলে গুরুতর বিঘ্ন ঘটছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য মার্কিন মিশন থেকেও পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। তবে সৌদি আরবের বাইরের মিশনগুলোর পরিবর্তনের বিষয়ে পিগট কোনও মন্তব্য করেননি।

প্রস্থান নির্দেশনার পরপরই সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। এর আগে একই দিনে সৌদির জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি অরামকোর শাইবাহ তৈলক্ষেত্রের একটি স্থাপনায় হামলার চেষ্টাকালে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ধ্বংস করে। এ ঘটনায় দুই জন নিহত হন।

সূত্র: রয়টার্স

/এএস/ 
সম্পর্কিত
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
ফ্রান্সের আন্দোলনকারীদের নিয়ে কথা বলায় ট্রাম্পকে ‘ধুয়ে’ দিলেন ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক