মক্কা অঞ্চলে হুথিদের ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬, ১৮:২২ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৮:২২

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পশ্চিম সৌদি আরবের মক্কা অঞ্চলের আকাশে একটি ড্রোন গুলি করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিনিক। তবে ড্রোনের আঘাতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর মাত্র এক দিন আগে সৌদি ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের ছুড়ে মারা একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন প্রতিরোধ ও ধ্বংস করার কথা জানিয়েছিল জোটটি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জোগানো সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথি গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক সময়ে সামরিক সংঘাত ও শত্রুতা তীব্র আকার ধারণ করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানাসহ বেশ কিছু এলাকা দখল করার পর ২০১৫ সালের মার্চ থেকে তাদের বিরুদ্ধে এই সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি জোট।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
অভয়ারণ্য থেকে ৫ হাজার বিরল প্রজাতির পিঁপড়ার বাসা চুরি, তদন্তে পুলিশ
হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
যে শহরকে বলা হয় ‘ভারতের লন্ডন’
সর্বশেষ খবর
অভয়ারণ্য থেকে ৫ হাজার বিরল প্রজাতির পিঁপড়ার বাসা চুরি, তদন্তে পুলিশ
অভয়ারণ্য থেকে ৫ হাজার বিরল প্রজাতির পিঁপড়ার বাসা চুরি, তদন্তে পুলিশ
পোশাক শিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত: আবু হানিফ
পোশাক শিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত: আবু হানিফ
বিশ্বকাপ দলকে সংবর্ধনা, খেলোয়াড়-কোচদের এক লাখ টাকার পুরস্কার
বিশ্বকাপ দলকে সংবর্ধনা, খেলোয়াড়-কোচদের এক লাখ টাকার পুরস্কার
হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কোন এলপিজির দাম কত বাড়লো
কোন এলপিজির দাম কত বাড়লো
নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প
নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প