আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের নাইটক্লাবগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির এক আদালত। আদালতের রায়ে এর নেপথ্যে স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত কারণের কথা উল্লেখ করা হয়েছে।
আদালতের পক্ষ থেকে আদেশ জারি করা হয়, স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করা পর্যন্ত ক্লাবগুলো বন্ধ রাখতে হবে।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে বুয়েন্স আয়ার্সের এক নাইটক্লাবে একটি মিউজিক ইভেন্টে এক্সটেসি নামক এক ধরনের মাদক গ্রহণ করে প্রাণ হারান পাঁচ তরুণ। এ ছাড়াও হাসপাতালে নিতে হয় আরও পাঁচজনকে।
আরও পড়ুনঃ আফিম নিচ্ছিলেন প্রিন্স
এই প্রেক্ষাপটে বিচারক রবারতো গালারদো বলেন, ‘নগর কর্তৃপক্ষের উচিত হবে নিরাপত্তা প্রশিক্ষণের ব্যবস্থা করা।’ তিনি আরও বলেন, ‘নাইটক্লাবগুলোটে মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেই বললেই চলে।’
এদিকে, বুয়েন্স আয়ার্সের নগর কর্তৃপক্ষ বিচারকের এই রায় ও মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। নগরপাল হোরাসিও রড্রিগেজ বলেন, ‘হাজার হাজার মানুষ সুস্থভাবে রাতের বেলায় নিজের নিজের জীবনকে উপভোগ করছে, আর আমরা কিনা তাদের থামিয়ে দিতে চাইছি!’
তিনি আরও বলেন, ‘আমরা বিচার বিভাগের প্রতি অনুরোধ জানাবো এই নির্দেশ তুলে নিতে। আমরা অবশ্যই মাদকাসক্তি সম্পর্কে ওয়াকিবহাল, কিন্তু তার মানে এই নয় যে আমরা নাগরিকদের রাতের জীবন বন্ধ করে দেবো।’ সূত্র: বিবিসি
/ইউআর/বিএ/








